বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৫

130124_1-400x265
ডেস্ক রিপোর্ট :

দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নুরুজ্জামান (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে বড়গ্রাম সীমান্তঘেঁষা এলাকায় তাকে গুলি করে বিএসএফ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নুরুজ্জামান গরু চোরাকারবারী ছিলেন। ভোরে সীমান্তে গেলে বিএসএফ তাকে গুলি করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি