ব্লগার এবং শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলনের অন্যতম উদ্যোক্তা রাজিব হায়দার শোভন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড এবং ১ জনের যাবজ্জীবন দিয়েছেন ট্রাইব্যুনাল।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন নর্থ সাউথ বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম (দ্বীপ) ও রেদোয়ানুল আজাদ রানা। এছাড়া মাকসুদুল হাসান অনিককে যাবজ্জীবন কারাদন্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। দ্বীপ আটক থাকলেও রানা পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহম্মেদ আলোচিত এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, আনসারউল্লাহ বাংলাটিমের প্রধান শায়খুল হাদীস মুফতি জসীম উদ্দিন রাহমানী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দ্বীপ (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মো. নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফির ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০) ও রেদোয়ানুল আজাদ রানা (৩০) (পলাতক)।
যাদের যাবজ্জীবন দেয়া হয়েছে তারা হলেন , আনসারউল্লাহ বাংলাটিমের প্রধান শায়খুল হাদীস মুফতি জসীম উদ্দিন রাহমানী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দ্বীপ (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মো. নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফির ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০) ও রেদোয়ানুল আজাদ রানা (৩০) ।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদেরকে আরো এক বছর কারাভোগ করতে হবে।
আসামিদের মধ্যে রানা পলাতক রয়েছে। অপর আসামিরা কারাগারে আটক রয়েছে। রায় ঘোষণাকালে কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়। মামলাটিতে চার্জশিটভূক্ত ৫৫ জন সাক্ষির মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহন করেছে ট্রাইব্যুনাল । সাক্ষিদের মধ্যে রাজিবের বাবা ডা: নাজিম উদ্দিন এবং তার ছোট ভাই স্থপতি নেওয়াজ মুর্তজা হায়দারও রয়েছে।
এর আগে গত ২৮ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন।
রায় সম্পর্কে আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ বলেন , রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমান করতে পারেনি তাই হত্যার দায় থেকে আসামিরা খালাস পাবেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহাবুবুর রহমান মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে চলতি বছর ৩১ অক্টোবর পর্যন্ত ৬ জন ব্লগার হত্যাকান্ডের মধ্যে ব্লগার রাজীব হত্যার মামলায় প্রথম রায়। অপর মামলাগুলো এখনো তদন্তাধীন।
এর আগে গত ১৮ মার্চ আনসারল্লাহ বাংলাটিমের প্রধান শায়খুল হাদীস মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ ৮ আসামিকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন। ওই আদালত থেকে গত ১১ মে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের আদেশে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ওই ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ মে ধারা সংশোধন করে পুনরায় চার্জ গঠন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ। আসামিদের মধ্যে রানা পলাতক রয়েছে। অপর আসামিরা কারাগারে আটক রয়েছে।
এর আগে গত বছর ১৪ অক্টোবর চার্জশিট আমলে নেয় মহানগর দায়রা জজ রুহুল আমিন।
আটক আসামিরা আদালতে রাজিব হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তবে শুধু মাত্র মুফতি জসীম উদ্দিন রাহমানী স্বীকারোক্তিতে নিজের জড়িত থাকার কথা স্বীকার না করলেও অপর স্বীকারোক্তিকারী আসামিরা রাজিবকে হত্যার জন্য রাহমানী নির্দেশ দিয়েছিল বলে স্বীকার করেছেন।
মামলাটিতে গত বছর ২৮ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মন।
উল্লেখ্য,২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে অজ্ঞাত আততায়ীর হাতে নিহত হন শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলনের অন্যতম উদ্যোক্তা রাজীব হায়দার শোভন।
ঘটনার দিন সন্ধ্যা পৌনে আটটার দিকে রাজীব যখন পল্লবীর বাসার দিকে যাচ্ছিলেন তখন বাসার গেইটের কাছাকাছি পৌঁছার পর রানা তাকে রিক্সা থেকে ধাক্কা দেয় এবং ফয়সাল বিন নাঈম ওরফে দীপ চাপাতি দিয়ে গলা থেকে মাথা আলাদা করার জন্য কোপ দেয়। কোপে রাজীব মারাত্মক আহত হয়ে চিৎকার করে দেয়ালের ওপর পড়ে যান। তারপর ফয়সাল রাজীবকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপায়।
























































