জাতীয় ও আন্তর্জাতিক নানা ঘটনাবলীর মাঝে শেষ হল ২০১৫ সাল। ২০১৬ সালে কেমন যাবে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, খেলার মাঠে নতুন কি ঘটনা ঘটতে পারে? রাজনীতি, অর্থনীতি ও খেলার মাঠে সম্ভাবনা ও আশঙ্কা থাকে কোন জায়গায়।
বাংলাদেশের রাজনীতি, ব্যবসা-বাণিজ্যে নতুন বছরে কি হতে পারে। কোন ইস্যুগুলো সামনে আসতে পারে। এসব নিয়ে বিবিসির বিশেষ আলোচনা আমাদের সময় ডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হল-
২০১৫ সালের সংসদ নির্বাচন একতরফাভাবে হয়েছে সেটা নিয়ে বিতর্ক ছিল’ সর্বশেষ পৌরসভা নির্বাচন দলীয় প্রতীক নিয়ে অনুষ্ঠিত হয়েছে সেখানে বিএনপি অংশগ্রহণ করেছে, এর প্রভাবটা কি হতে পারে এমন প্রশ্নের জবাবে বিবিসি’র প্রতিবেদক জানান, পৌর নির্বাচনে বিএনপি অংশগ্রহণে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি একটি স্বস্তি বিরাজ করছে। সেটা যদি আমরা গত কয়েক বছরের দিকে তাকালেই বুঝতে পারবো। বিএনপিকে গত কয়েক বছর নির্বাচনের মাঠে দেখা যায় নি। তাদেরকে রাজপথের রাজনীতিতে বেশি দেখা গেছে। বিশেষ করে গত বছর জানুয়ারিতে এই সময়ে তারা রাজপথে রাজনীতিতে ছিল। সে সময়ে বাংলাদেশে অনেক সহিংস রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছিল। সেই সহিংসতা দীর্ঘদিন স্থায়ী ছিল। বিএনপি ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করায় রাজনীতিতে অস্থিতিশীল ও সহিংস পরিবেশ বিরাজ করেছে। ২০১৫ সালেও নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত ছিল। তারপরে আওয়ামী লীগের যুদ্ধাপরাধীর বিচার প্রসঙ্গে রাজনীতিতে উত্তপ্ত বিরাজ করেছে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে নতুন বছরের রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট ভাল স্থিতিশীলতা বিরাজ করছে। রাজনৈতিক পরিবেশটা যথেষ্ট ভাল, এখনও ইতিবাচক আছে। এই পরিবেশটা মনে হয় আগামী বেশ কিছু দিন ভালই চলবে।
পৌর নির্বাচনে সব দলের অংশগ্রহণে রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। এ প্রসঙ্গে বিবিসি প্রতিবেদক সায়েদা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, পৌর নির্বাচনে উল্লেখ করার মতহ সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিএনপির অংশগ্রহণ করা। কিন্তু ৫ই জানুয়ারি যখন তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। তাদের সাংগঠনিক কার্যক্রম একেবারে তলানিতে চলে গিয়ে ছিল। এজন্য বিএনপির নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছিল। আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পেয়েছি। কিন্তু বিএনপি নতুন করে যখন নির্বাচনে অংশগ্রহণ করে তাদের সাংগঠনিক কার্যক্রমে তৎপরতা শুরু হয়েছে। তেমনি তৃণমূল পর্যায়ে আবার তাদের রাজনৈতিক তৎপরতা বেড়েছে।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগও সরকারে থাকায় তাদের তৃণমূল পর্যায়ে তেমন তৎপরতা ছিল না। বিবিসি প্রতিবেদক শারমিন রমার কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ৫ই জানুয়ারি নির্বাচনের পরে আওয়ামী লীগেরও ভাবমূর্তি সঙ্কটের মধ্যে ছিল। পৌর নির্বাচনের মাধ্যমে সেই জায়গায় সরকার একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। পৌরসভা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে কিন্তু একটা বার্তা দিল সরকারকে। তারা রাজপথের রাজনীতি থেকে ভোটের রাজনীতিতে ফিরে এসেছে।
গত কয়েক বছর আমাদের দেশে রাজনীতি নিয়ে সহিংস পরিস্থিতি ছিল। আমাদের দেশের দুই বৃহৎ রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে ছিল। সেই পরিস্থিতি থেকে দু’দলই সরে এসেছে। এতে একটা স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মনে।
তারপর আমরা যদি জঙ্গি হামলার ঘটনাগুলো দেখি। তাহলে ২০১৫ সালে এক বছরে ব্লগার হত্যা থেকে শুরু করে বিদেশি হত্যাকা-, শিয়া ও আহমেদীয়া সম্প্রদায় মসজিদে বোমা হামলা, মন্দিরে হামলা। এটা কি কোন নতুন কিছুর দিকে যাচ্ছে।
এ নিয়ে বিবিসির প্রতিবেদক আহরার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের দেশে এর আগে কোনোদিন শিয়া-আহমেদীয়া মসজিদে বোমা হামলা হয়নি। বিশেষ করে তাজিয়া মিছিলে হামলা। এটা নিয়ে শিয়া সম্প্রদায়ের লোকরা বলেছে ৪০০ বছরের ইতিহাসে ঢাকায় এমন ঘটনা ঘটেনি। যে ঘটনা ইরাকে,সিরিয়ায় সেখানে কিন্তু আমাদের দেশে শিয়া-সুন্নিদের সম্পর্ক অনেক ভাল। মসজিদে, মন্দিরে হামলা, বিদেশিদের হত্যা করা হচ্ছিলো এসব ঘটনাকে আন্তর্জাতিক রুপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা সেটা দেখেছি জঙ্গি সংগঠন আইএসের এসব হামলা চালিয়েছে। এই হামলা নিয়ে আমাদের দেশে দু’ধরনের মত রয়েছে। এখানে একপক্ষ ও অনেক বিশ্লেষক, সরকারি দল মনে করে এই হামলা সাথে স্থানীয় রাজনীতির প্রভাব আছে। এসব হামলায় জামায়াতের সংশ্লিষ্টতা আছে দাবি করা হয়েছে। আরেকটা পক্ষ বলছে আন্তর্জাতিক অঙ্গনে জঙ্গিরা হামলা চালাচ্ছে। সেটাই আমাদের দেশের দিকে এগিয়ে আসছে। আমাদের দেশে এ রকম মতবাদের একটা শক্ত অবস্থান তৈরি হচ্ছে বলা হচ্ছে। কিন্তু সরকার বলছে দেশে জঙ্গিবাদ নেই ও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। এসব হামলার পরে আইএসের দায় স্বীকার সেটা সরকার সবসময় নাকচ করে আসছে।
এক প্রশ্নের জবাবে সায়েদা আক্তার বলেন. আইএসের বিষয়ে বলা আসলে মুশকিলই। নতুন রুপে আমাদের দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে কিনা। কিন্তু দেখা যাচ্ছে প্রতিটি ঘটনা ঘটার পরে আইএস’এর দায় স্বীকার করা। আবার সরকার সেটিকে নাকচ করে দিয়ে বলছে দেশে কোন আইএস’র অস্তিত্ব নেই। কিন্তু সরকার আবার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে যাদের ধরা হচ্ছে। তাদের কাছ থেকে যেসব তথ্য পাওয়া যাচ্ছে। তাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির না উঠে আসছে। জেএমবি কি আবার আমাদের দেশে সক্রিয় হচ্ছে কিনা। সরকারের পক্ষ থেকে যতই বলা হোক না কেন এটা তাদের নিয়ন্ত্রণে আছে। কিন্তু তারপরও সরকার সমন্বয়ের অভাব ও গোয়েন্দা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকে যায়। কারণ একের পর এক ঘটনা ঘটে গেলেও তারা কেন আটকাতে পারছে না।
সরকার এসব হামলা কেন আটকাতে পারছেনা তাহলে কি আমরা জঙ্গিবাদের উত্থানের বিষয়টি বাড়ার আশঙ্কা আছে কিনা বিবিসির প্রতিবেদক শারমিন রমা সে প্রসঙ্গে বলেন, জঙ্গিবাদের উত্থানের বিষয়ে আশঙ্কা থেকে যায়। এখন নতুন রুপে জঙ্গি তৎপরতা দেখা যাচ্ছে। এটা এখনি থামানো না গেলে এই বিষয়টি আরও বড় আকার ধারণ করতেই পারে।
তাহলে এখানে বড় প্রশ্ন আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয়ের অভাব রয়েছে, এখানে কোন দলের কাছে কি তথ্য আছে তা আদান-প্রদান না হওয়া এমনটা হচ্ছে। সব বাহিনীর সদস্যদের নিয়ে একটি গোয়েন্দা সেল তৈরি করার কথা ছিল। কিন্তু তা এখনও করা হয়নি।
২০১৫ সালে ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের একটা ভাল সময় গেছে। বাংলাদেশ ক্রিকেট দল ভাল ফর্মে ছিল। বাংলাদেশ এ বছর শক্তিশালী দলের বিরুদ্ধে ওডিআই সিরিজ জয়লাভ করেছে। সবচেয়ে বড় প্রাপ্তি এ বছর মুস্তাফিজের মত একজন বোলারকে আমরা পেয়েছি। নতুন বছরে বাংলাদেশে অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ বাংলাদেশে হবে। এখানেও কয়েকজন ভাল খেলোয়াড় খেলবে।
অর্থনীতির দিকে তাকালে আমরা দেখবো বিনিয়োগের জন্য বিদেশিরা অনেকগুলো কারণ চিহ্নিত করেছে। নতুন বছরকে বলা হচ্ছে বাস্তবায়নের বছর। রানা প্লাজার ঘটনা। বিদেশী দলের প্রতিনিধিরা বিভিন্ন পোষাক কারখানা পরিদর্শন করে সমস্যা চিহিৃত করেছে। সেগুলোর বব্যস্থা নিতে বলা হয়েছে।
























































