বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চাকায় চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০১৬

images9

ডেস্ক রিপোর্টঃ

হাতীবান্ধা উপজেলায় অটোরিকশার চাকায় চাদর পেঁচিয়ে ময়না বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে হাতীবান্ধার বড়খাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়না বেগম হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকার আজিজার রহমানের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, সপরিবারে বাড়ি থেকে অটোরিকশায় করে বড়খাতায় যাচ্ছিলেন ময়না বেগম। পথিমধ্যে অসাবধনতায় গায়ের চাদর অটোরিকশার চাকায় পেঁচিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি