বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুকুরই গিয়েছে বোধ হয়, মানুষ আর যায় নাই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০১৬

180995_11

ডেস্ক রিপোর্টঃ

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এরকম ভোট দিল যে কুকুরই গিয়েছে বোধ হয়, মানুষ আর যায় নাই।

গতকাল রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র হত্যাদিবস উপলক্ষে বিএনপি আয়োজিত জনসভায় ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের সমালোচনা করে তিনি একথা বলেন।

খালেদা জিয়া বলেন, এই সরকার যেমন অবৈধ তেমনিভাবে সংসদও অবৈধ। বাকি যেগুলো থাকলো সেগুলো ৫ জানুয়ারির নির্বাচন। তিনি বলেন, সাংবাদিক ভাইয়েরা আছে, জনগণ দেখেছে, ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলাবাহিনী, পুলিশবাহিনীসহ সবাই তারা দেখেছে, ভোটকেন্দ্রে মানুষ নাই। প্রিজাইডিং অফিসার ঘুমাচ্ছে। আর ভোটকেন্দ্র পাহারা দিচ্ছে কারা, যেহেতু মানুষ নাই, কুকুর পাহারা দিচ্ছে, তাই না। এই হলো অবস্থা। কাজেই ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী লাগে না। কারণ কি, লোকই নাই। কি আর করবে। সেজন্য কুকুর বসে আছে। কুকুরই পাহারা দিচ্ছে। এরম ভোট দিল যে কুকুরই গিয়েছে বোধ হয়, মানুষ আর যায় নাই। কাজেই আপনারা বুঝতে পারছেন আজকের যারা ক্ষমতায় আছে তারা কোনো বৈধ সরকার নয়।

খালেদা জিয়া বলেন, ৫ জানুয়ারি ভোটের আগে দেখা গেল ১৫৪টি আসনে বিনাভোটে নির্বাচিত হয়ে গেল। আপনারা কি এ কথা আগে শুনেছেন যে বিনা ভোটে প্রতিনিধি হয়। তাহলে এরা কি জনগণের প্রতিনিধি, এদেরকে জনগণের প্রতিনিধি বলা যায় না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি