বৃহস্পতিবার,১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কারাবন্দীরা মোবাইলে কথা বলতে পারবেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৬

2016_01_16_13_06_38_D2TZ76CXZy4ELRZyRWZcgmLd7Rjw7w_original
ডেস্ক রিপোর্টঃ

এখন থেকে পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে পারবেন কারাবন্দীরা। সেইসঙ্গে কারাগার আধুনিকায়নে নতুন পদ সৃষ্টি, সতুন কারাগার তৈরি, মনোবিজ্ঞানী নিয়োগসহ নেয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ।

আগামী ২০-২৬ জানুয়ারি কারাসপ্তাহ পালন করবে কারা-অধিদপ্তর। শনিবার এ উপলক্ষে করা এক সংবাদ সম্মেলনে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল ফজলুল কবির এ তথ্য জানান।

তিনি জানান, কারবন্দীরা মোবাইলে পরিবারের লোকদের সঙ্গে কথা বলতে পারবেন। এজন্য কারাগারে ঢোকার সময় কারাকর্তৃপক্ষকে পরিবারের দুটি মোবাইল ফোন নম্বর দিতে হবে। পরিবার থেকে বা বাইরে থেকে কারাগারের নম্বরে কেউ ফোন দিতে পারবেন না। তবে এসএমএস করতে পারবেন, সেই এসএমএসের তথ্য কারাবন্দীর কাছে পৌঁছানো হবে।

তিনি আরো বলেন, ‘বন্দীদের সবকটি কলই রেকর্ড করা হবে। পরবর্তীতে সেই কথাগুলো অ্যানালাইসিস করা হবে।’ বন্দীদের মানসিক দিক পর্যবেক্ষণে ২০ জন মনোবিজ্ঞানী নিয়োগ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি