শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা অবৈধ : এরশাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৬

15334
ডেস্ক রিপোর্টঃ

রওশন এরশাদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণাকে অবৈধ বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, আমি যতদিন জীবিত আছি ততদিন জাতীয় পার্টির চেয়ারম্যান আছি। এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হলো কারা জাতীয় পার্টি করে, কারা করে না। ওই বৈঠকের সাথে রওশন এরশাদ জড়িত নন বলেও জানান তিনি। আর কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টি সত্যিকার বিরোধীদল হিসেবে অবস্থান পরিষ্কার করার জন্য যখন কাজ করছে তখন এ ধরনের কাজের মাধ্যমে প্রমাণিত হলো তারা দলটিকে ধ্বংস করতে চায়।

সোমবার রতে গুলশানে রওশন এরশাদের বাসায় বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু যখন রওশন এরশাদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন। এই ঘোষণা যখন দেয়া হচ্ছিল ঠিক তখনই চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর মহানগরীর নর্থ ভিউ হোটেলে ডিনার করে সবেমাত্র হোটেলের লবিতে বসেছিলেন। বিষয়টি জানতে পেরেই তাৎক্ষণিক এক প্রেস ব্রিফ্রিংয়ে এরশাদ বললেন, আমি জাতীয় পার্টির নির্বাচিত চেয়ারম্যান। আজও আছি। মৃত্যু অবধি থাকবো। আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলার অধিকার রাখে না। আমি যা করেছি গঠনতন্ত্র অনুুযায়ী করেছি। আগামী এপ্রিল মাসে কাউন্সিলের মাধ্যমে কো-চেয়ারম্যানের পদটি সংবিধানে সন্নিবেশিত করবো। তিনি বলেন, সরকারের মন্ত্রীসভা থেকে বেরিয়ে এসে আমি যখন পার্টিকে সতিক্যার বিরোধী দলে পরিনত করার চেষ্টা করছি তখন এ ধরনের উদ্যোগ দুঃখজনক। তবে এতে দেশবাসিকে বিভ্রান্ত ও ওরিড না হওয়ার আহবান জানান এরশাদ।

এ বিষয়ে রওশন এরশাদ কোনো স্টেটমেন্ট দেননি, তিনি জড়িতও নন দাবি করে এরশাদ বলেন, এঘটনার মাধ্যমে প্রমাণিত হলো কারা জাতীয় পার্টি করে কারা করে না। তিনি জিএম কাদেরকে কো-চেয়ারম্যান ও এরশাদ পরবর্তী চেয়ারম্যান ঘোষণার বিষয়টিকেও সঠিক বলে দাবি করেন।

জাপার নতুন কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, এ ধরনের সিদ্ধান্ত অবৈধ। গুটিকতেক ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থান্বেষী মানুষ জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য এটি করছে। এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হলো তারা চায় জাতীয় পার্টি না ঘরকা না ঘাটকা থাকুক।

রোববার সন্ধায় রংপুর মহানগরীর জাতীয় পার্টি কার্যালয়ে জিএম কাদেরকে এরশাদ পরবর্তী চেয়ারম্যান এবং রোববার থেকে কো-চেয়ারম্যান করার ঘোষণা দেন এরশাদ। এ ঘটনার ২৪ ঘন্টা পর বৈঠক করে সোমবার রাতে রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দেন জিয়াউদ্দিন বাবলু।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি