শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় ৪ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০১৬

chandinabg_968505300
ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় লবণ বোঝাই একটি ট্রাকে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) দুপুর সোয়া ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ট্রাকের চালক কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচুলীপাড়া গ্রামের নজির আহমেদের ছেলে ইয়াকুব আলী (৩১) ও হেলপার একই জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি গ্রামের দলিলুর রহমানের ছেলে আব্দুল কাদের (২৪)।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার মহাসড়কে টহল দিচ্ছিল একদল পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী লবণ বোঝাই একটি ট্রাকে (চট্ট-মেট্রো-ট-১১-৪৩৯৬) অভিযান চালিয়ে ট্রাকের চালক ও হেলপারের দেহ তল্লাশি করে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি