শনিবার,১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সভাপতিমন্ডলী পদ ফিরে পারেন আমু, তোফায়েল ও সুরঞ্জিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৬

hqdefault
স্টাফ রিপোর্টারঃ
এক সময় দলের সভাপতিমন্ডলী থেকে বাদ পড়া বর্তমানে উপদেষ্টা পরিষদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত আবার পদ (সভাপতিমন্ডলীর সদস্য) ফিরে পেতে পারেন। আগামী ২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। আগামী সম্মেলনে কেন্দ্রীয় কমিটির পদ সংখ্যা অপরিবর্তিত রেখে বিভিন্ন পদে ব্যাপক রদবদল ও চমক থাকছে বলে আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে।

suranjit-finalAmu-Amir-Hossain
সেই সঙ্গে বর্তমানে সভাপতিমন্ডলীতে আছেন, এমন দুই একজন পদ হারাতে পারেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এসব কথা জানা গেছে।

সাধারণ সম্পাদকের সমমর্যাদায় দলে মুখপাত্রের পদ সৃষ্টি হতে পারে বলেও জানা গেছে। এই মুখপাত্র যেন দলের হয়ে বিভিন্ন ইস্যুতে কথা বলতে পারেন সে ব্যবস্থাও রাখা হতে পারে। বড় ধরনের পরিবর্তন আসতে পারে সম্পাদকমন্ডলীতেও। এখান থেকে বাদ পড়তে পারেন কেউ কেউ। বিশেষ করে বিগত সরকারের মন্ত্রিসভায় যারা ছিলেন, তাদের মধ্যে যারা বর্তমান মন্ত্রিসভায় ঠাঁই পাননি, তাদের কারো কারো কেন্দ্রীয় কমিটি থেকে ছিটকে পড়া বা গুরুত্বপূর্ণ পদ থেকে বাদ পড়ারও আশঙ্কা রয়েছে। কেউ কেউ ইতোমধ্যে বাদ পড়ার আশঙ্কায় ভুগছেন। পরিবর্তন আসতে পারে যুগ্ম সাধারণ সম্পাদক পদে। তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক যারা আছেন, তাদের কেউ কেউ বাদ পড়তে পারেন। সাংগঠনিক সম্পাদক পদেও পরিবর্তন আসতে পারে। বর্তমান সাত সাংগঠনিক সম্পাদকের মধ্য থেকে দুই-তিনজন বাদ পড়তে পারেন। এসব পদে নতুন মুখ আসতে পারে। কারো কারো পদোন্নতি হতে পারে এবং ছাত্রলীগের সাবেক নেতাদের কেউ কেউ এবার কেন্দ্রীয় কমিটিতে স্থান পেতে পারেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি