শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হতে পারেন সোহেল তাজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৬

sohel_taj_meets_pm
স্টাফ রিপোর্টারঃ
ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। সবচেয়ে বড় চমক আসতে পারে দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার একজন তাজউদ্দিন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে তিন যুগ্ম সাধারণ সম্পাদক পদের একটিতে আনা হতে পারে। বিগত মন্ত্রিসভা থেকে পদত্যাগী এই নেতা আবার রাজনীতিতে সক্রিয় হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। ২৩ জানুয়ারি সোহেল তাজ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সোহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সোহেল তাজকে স্বাগত জানিয়েছেন। তাকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টাও চালানো হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি