এইচ এম মহিউদ্দিন ॥
কুমিল্লায় ওমর ফারুক (২৫) নামে এক চানাচুর বিক্রেতাকে মারধর ও চুরিকাঘাত করে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (২৩ জানুয়ারী) দুপুরে কুমিল্লা মহানগরীর দিদার মার্কেট এলাকায় এঘটনা ঘটে। সে নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের বাসন্ডা গ্রামের আবদুল মতিনের ছেলে। বর্তমানে দৌলতপুর দিদার মার্কেট এলাকায় ২ বছরের কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে ভাড়াটিয়ে বাসায় চানাছুর বিক্রি করে দিনাপাতিতে বসবাস করছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চানাচুর বিক্রি নিয়ে দিদার মার্কেট এলাকার কথিত ৪/৫ জন সন্ত্রাসীদের সাথে তার বাকবিতন্ড হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ওমর ফারুকের পেটে ছুরিকাঘাত করলে ওমর ফারুক মাটিতে লুটে পড়ে। এসময় তার পেট থেকে রক্তের ¯্রােত দেখে সন্ত্রাসীরা ভয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে নগরীর বিভিন্ন হসপিটালে চিকিৎসা দিতে গেলে হসপিটাল কর্তৃপক্ষ তার চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে।
এতে সময়মত চিকিৎসা না পাওয়ায় ওমর ফারুকের অবস্থা আশংখা জনক হয়ে উঠে। পরে বহু অনুবিনয় করে কুমিল্লা মেডিকেল হসপিটালে ভর্তি করানো হয়। তবে হামলাকারীদের কোন পরিচয় পাওয়া যায়নি।
গত ২৫ জানুয়ারী চিকিৎসকগণ তার অপারেশন করেন। বর্তমানে ওমর ফারুক মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজন চিকিৎসার জন্য সকলের কাছে হাত পাতিয়ে এ পর্যন্ত চিকিৎসার খরচ চলছে। তার সুস্থ্যতা ও সু-চিকিৎসার জন্য সকলের কাছে সার্বিক সহযোগিতার অনুরোধ জানান তার স্ত্রী ।

















































