স্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রীর ত্রানভান্ডার থেকে কুমিল্লা নগরীর অর্ধ শতাধিক শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় কুমিল্লা জেলা প্রশাসকের বাসভবনে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করেন কুমিল্লা স্টেশন ক্লাব, মহিলা শাখার সভানেত্রী (কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোলের সহধর্মিনী) ড.শেখ মুসলিমা মুন ।
ত্রান বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার, এনডিসি রাকিব হাসান ও কুমিল্লার নারী নেত্রীরা।


















































