রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তৃণমূল বিএনপিতে নিষ্ক্রীয়দের জন্য লালকার্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৬

bnp_287214f-400x257

ডেস্ক রিপোর্ট:

মাঠে ব্যস্ত বিএনপি তৃণমূল। দলীয়ভাবে চলছে অতীত পারদর্শীতা বিশ্লেষণ ও যাচাই-বাছাইয়ের কাজ। এসব বিশ্লেষণের পর এবার কাউন্সিলে যায়গা পাবে না নিষ্ক্রীয়রা। দলীয় পর্যায়ের এমন সিদ্ধান্তের আভাসের প্রেক্ষিতে নড়ে চড়ে বসেছে তৃণমূলের তরুণ নেতাকর্মীরা। দলের হয়ে কাজ করতে এখন সুযোগের অপেক্ষায় তারা।

এদিকে, ১১ ফেব্রুয়ারির মধ্যে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সেটি না হলে ১৪ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে ইসি। তবে তফসিল ঘোষণার বিষয়টি নির্ভর করছে আইন মন্ত্রণালয় থেকে নির্বাচন পরিচালনা ও নির্বাচন আচরণ বিধিমালা ভেটিং হয়ে আসার উপর। মার্চে প্রথম ধাপের নির্বাচনের মধ্যে দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করা হবে। এপ্রিলে এইচএসসি পরীক্ষার গ্যাপের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। আর আগামী ২৩ মার্চ থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শুরুর পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে একদিনে ৭৬৫টি ইউপি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে আগামী সপ্তাহে। আগামী ৬ জুন রোজা শুরুর আগেই সারা দেশের সাড়ে ৪ হাজার ইউপির নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এমন পরিস্থিতিকে সামনে রেখে কঠিন পর্যায়ে এসে দাঁড়িয়েছে বিএনপির ৬ষ্ঠ কাউন্সিল। তবে বিএনপি সূত্রে জানা যাচ্ছে, আগামী ১৯ মার্চের মধ্যেই কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে। এর পর ইউপি নির্বাচনের দিকে মনোযোগী হবে বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় সূত্রে জানা যায়, তৃণমূলের বেশকিছু নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আছে, সভা সমাবেশে বিএনপির হয়ে হাঁক-ডাক ছাড়লেও মাঠে ছিল তারা অনেকটাই নিষ্ক্রীয়। এমন নেতাকর্মীদের একটি তালিকাও করা হয়েছে। আর বিএনপির সভা, সমাবেশ ও বিভিন্ন রাজনৈতিক কর্মকা-কে ঘিরে রাজনীতির মাঠে নিজেদেরকে প্রমাণ করতে সক্রিয় থকালেও এমন অনেক নেতা রয়েছেন যারা শীর্ষ নেতাদের সঠিক নির্দেশনার অভাবে যোগ্যতা প্রমাণে ব্যর্থ হয়েছে।

ব্যর্থতার জন্যে তৃণমূলের অনেক নেতাকর্মীর অভিযোগের তীর যে কেন্দ্রীয় ও শীর্ষ নেতাদের দিকে ছিল না এমনটিও নয়। তবে দলকে ঢেলে সাজাতে তৃণমূলের গুরুত্ব এখন তুঙ্গে, এমটি মনে করছে বিএনপি। তাই নিষ্ক্রীয় নেতাদের প্রতি বিশেষ নজর রাখবে দল।

বিগত আন্দোলনে যারা নিষ্ক্রীয় ছিলেন তাদেরকে ‘লালকার্ড’ দেখাতে পিছপা হবেন না তৃণমূলের নেতাকর্মীরা। আবার যারা গত আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে বৈরী পরিস্থিতি মোকাবেলা করেছেন তাদেরকে নির্বাচিত করার চিন্তাও রয়েছে সেই তৃণমূলের। তাই আন্দোলনবিমুখ নেতারা এবার পদে আসতে চাইলেও প্রাণশক্তি তৃণমূল সম্মেলনের মাধ্যমে তাদের অতীত কর্মকা-ের জবাব দেবেন। তৃণমূলের বেশ কয়েকজন নেতা এমন ইঙ্গিতই দিচ্ছে।

এদিকে, বিভিন্ন পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের জন্য রয়েছে বড় চ্যালেঞ্জ। বিগত দিনে যে সব তৃণমূল নেতাদের উপেক্ষা করা হয়েছিল তারাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ছিলেন তাদেরকে পুরস্কৃত করার চিন্তাও রয়েছে সেই সব তৃণমূল নেতাদের। তারা পাবে সবুজ কার্ড।

তৃণমূলের বেশ কিছু তরুণ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, পদপ্রত্যাশী নেতাকর্মীরা এখন নিজেদের যোগ্যতা প্রমাণ করতে নিয়মিত যোগাযোগ রাখছেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। করছেন দফায় দফায় বৈঠক। তাদের দাবি, তরুণরাই পারবে বিএনপির তৃণমূল পর্যায়ের হাল ধরতে। সঠিক নেতৃত্বের অভাবেই তৃণমূল জেগে উঠতে পারেনি। আর তাই দল থেকে দায়িত্ব পেতে চান তারা।

দলের একজন শীর্ষ নেতা বলেন, তৃণমূল নেতাদের মাঠে ধরে রাখতে হবে। নির্বাচনের কারণে অন্তত কিছুটা স্বস্তিতে থাকতে পারে নেতা-কর্মীরা। রাজনৈতিকভাবে প্রতিকূল পরিস্থিতিতে থাকা বিএনপি ইউপি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চায়। দলীয় প্রতীক ধানের শীষের জনপ্রিয়তা যাচাইয়ের অন্যতম সুযোগ এটা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি