শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকারি গুদামের চাল খাওয়ানো যাবে না গরুকেও!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৬

611e6d9518ec6294137c72186c6ea433-300
ডেস্ক রিপোর্টঃ

সরকারি গুদামে এখনো মজুদ রয়েছে বছর খানেক আগে কেনা চালও। এর বর্তমান বাজার মূল্য তিন’শ কোটি টাকার বেশি। এই চাল এখন অনেকটাই খাওয়ার অনুপোযোগী। কিন্তু খাদ্যমন্ত্রণালয় চাইছে, বাজার দরের চেয়ে কম মূল্যে হলেও এই চাল বিতরণ করতে। আর বিশেষজ্ঞরা বলছেন, এই চাল খাওয়ার অনুপোযোগী হয়ে পড়েছে। এমনকি গরুকে খাওয়ানো পর্যন্ত ঝুঁকিপূর্ণ। মজুদ ও রক্ষণাবেক্ষণ ব্যয় বাদ দিলেও এ চাল ক্রয়ে সরকারের ব্যয় হয়েছে ৩শ কোটি টাকারও বেশি, যার পুরোটাই জলে যাচ্ছে।

সরকারের নীতিমালাতেই উল্লেখ রয়েছে, খাদ্যশস্য (চাল-গম) কেনার ৩ মাসের মধ্যেই বিতরণ করতে হবে। এরপর সে শস্য গুণগতমান হারাবে। অথচ মোট ১ লাখ ৪ হাজার ৬৬৪ টন পুরনো চাল পড়ে আছে খাদ্য মন্ত্রণালয়ের গুদামে যেগুলো ক্রয় করা হয়েছিল ১২ থেকে ১৫ মাস আগে।

বিশেষজ্ঞরা বলছেন এগুলো গরুর খাদ্য হিসেবে ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ। কারণ ওই গরুর মাংস খেলে মানুষও জটিল ব্যাধিতে আক্রান্ত হতে পারে। এদিকে মজুদ ও রক্ষণাবেক্ষণ ব্যয় বাদ দিলেও এ চাল ক্রয়ে সরকারের ব্যয় হয়েছে ৩শ কোটি টাকারও বেশি যার পুরোটাই জলে যাচ্ছে।

ইতিমধ্যেই এ চাল মূল্য কমিয়ে বিতরণ করতে কয়েক দফা বৈঠকও হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে। এক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ ওই বিপুল পরিমাণ চালের দাম অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাবও করা হয়েছে গত মঙ্গলবারের বৈঠকে। তবে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিশ্বস্ত সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সরকারি খাদ্যশস্য পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন গুদামে ২০১৪ সালে কেনা ২৩ হাজার ৪৫৪ টন বোরো ও ২০১৪-১৫ অর্থবছরে কেনা ৮১ হাজার ২১০ টন আমন চাল অর্থাৎ সর্বমোট ১ লাখ ৪ হাজার ৬৬৪ টন চাল রয়েছে, যেগুলোর মেয়াদ বহু আগেই পেরিয়ে গেছে। খাদ্য অধিদপ্তরের মতে, বোরো ১০ মাস এবং আমন চালের বয়স ১২ মাস পার হলে এর গুণগতমান হ্রাস পেতে থাকে। সে হিসাবে গুদামে থাকা ২০১৪ সালের বোরো চালের গড় বয়স ১৫ ও আমনের ক্ষেত্রে ১২ মাস অতিক্রান্ত হয়েছে।

মেয়াদোত্তীর্ণ চালের ক্ষতিকর দিক প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাজমা শাহীন বলেন, সব খাদ্যপণ্যেরই একটা জীবনকাল থাকে। চালের বয়স বেড়ে গেলে তাতে একধরনের ছত্রাক ও পোকা জন্মায়। ফলে আলফাটক্সিন ও মাইক্রোটক্সিনের সৃষ্টি হয়। এটা মানবদেহের জন্য, বিশেষ করে শিশুদের জন্য খুবই ক্ষতিকর।

বাংলাদেশের আবহাওয়ায় দেশে উৎপাদিত চাল কতদিন গুদামে মজুদ রাখা যায় এমন প্রশ্নে খাদ্য বিভাগের প্রধান রসায়নবিদ মিজানুর রহমান দেওয়ান বলেন, দানাদার খাদ্য বিশেষ করে চালের মান রক্ষার কতগুলো উপায় আছে। এগুলো প্রতিপালন করলে দেশে যে অবস্থায় চাল সংরক্ষণ করে থাকি, তাতে এক-আধ বছর এই চাল মানুষের খাওয়ার যোগ্য থাকে।

সরকারি গুদামে থাকা চালের গড় বয়স ১৫ মাস হলে তা মেয়াদোত্তীর্ণ বলা যায় কী না এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে যান তিনি। বলেন, এটা নির্ভর করে সংরক্ষণ ব্যবস্থার ওপর। সরকারি গুদামের সংরক্ষণ ব্যবস্থা ভালো বলেই মনে করেন তিনি।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ফয়েজ আহমেদও স্বীকার করেছেন যে, গত বছরের পুরনো বোরো চাল গুদামে রয়েছে। তিনি জানান, এসব চালের কম মূল্য ধরে বাজারজাত করার চিন্তা করা হচ্ছে।

সরকারি নীতিমালায় বলা হয়েছে, সরকারি টাকায় খাদ্যশস্য (চাল-গম) কেনার ৩ মাসের মধ্যেই বিতরণ করতে হবে। নইলে বাংলাদেশের আবহাওয়া ও খাদ্য গুদামের সংরক্ষণ ব্যব¯’ার কারণে তা পরবর্তী ৩ মাসের মধ্যেই গুণগতমান হারাবে। অথচ ১৫ মাস গুদামে পড়ে থাকা লক্ষাধিক টন চাল ‘খুব ভালো’ সনদে চালিয়ে দি”েছ খাদ্য বিভাগ। জনমনে বিশ্বাসযোগ্যতা আনতে ব্যবহার করা হ”েছ খাদ্য বিভাগেরই পরীক্ষাগারের দেওয়া সনদ।
নীতিমালা অনুযায়ী, নতুন চাল গুদামে ঢোকার সময় তা ‘ডিসডি-৩’ অর্থাৎ খুব ভালো মানের বলে সার্টিফিকেট পেতে পারে। চাল গুদামে মজুদ করার সময়ই বলা হয়ে থাকে যেন পরবর্তী ৩ মাসের মধ্যে ওই চাল ভোগ করার ব্যব¯’া করা হয়। তিন মাস পার হলে একই চাল ‘ডিসডি-২’ গ্রেডে নেমে আসে। এক্ষেত্রে বলা হয় পরবর্তী ২ মাসের মধ্যে বিতরণ করতে। দুঃখজনক হলেও সত্যি, সরকারি চাল যত পুরনো ও দুর্গন্ধযুক্তই হোক না কেন, বরাবরই ‘খুব ভালো’ সনদ পা”েছ।

এদিকে মাঠ পর্যায়ের চিত্র বলছে, দাম কমিয়েও খোলা বাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচিতে গতি আনতে পারেনি খাদ্য বিভাগ। ঢাকা মহানগরের একাধিক ট্রাক ডিলার আমাদের সময়কে জানান, সরকারি গুদামগুলোতে মজুদকৃত কিছু চালের মান এতটাই খারাপ যে হতদরিদ্র মানুষও এ চাল কিনতে চাইছে না। কারণ খোলাবাজারে বিক্রির জন্য সরকারি গুদাম থেকে যে চাল সরবরাহ করা হয় তা প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ টাকায়। চালগুলো মোটা ও পুরনো। অথচ বাজারে কেজিপ্রতি মাত্র ৪ টাকা বেশি দরে তুলণামূলক সরু ও নতুন চাল পাওয়া যায়। তাই ওএমএসের চাল থেকে ক্রেতাদের মুখ ফিরিয়ে নেওয়াই স্বাভাবিক।

এদিকে, ওএমএস ডিলারদের কথার সত্যতা পাওয়া যায় সরকারি নথিপত্রে। জাতীয় বাজেটে চলতি অর্থবছরের (২০১৫-১৬) জন্য ওএমএস খাতে ৩ লাখ ২৫ হাজার টন চালের বরাদ্দ থাকলেও ৩১ জানুয়ারি পর্যন্ত অর্থবছরের প্রথম ৭ মাসে ডিলাররা মাত্র ৯৫৬ টন চাল তুলেছেন। গত বছরের অক্টোবর পর্যন্ত ওএমএসে প্রতি কেজি চালের দাম ২৪ ও আটা ২২ টাকা নির্ধারিত ছিল। নভেম্বরের শুর“ থেকে ওএমএসের চাল-আটার দাম কমিয়ে প্রতি কেজি চাল ২০ টাকা করা হলেও প্রান্তিক জনগোষ্ঠী এসব খাদ্যশস্য ক্রয়ে আগ্রহী নয়।

সরকারি গুদামে চালের মজুদ
(৩১-০১-২০১৬ পর্যন্ত)

২০১৩-১৪ অর্থবছরে কেনা বোরো চাল-২৩,৪৫৪ টনÑ মেয়াদোত্তীর্ণ
২০১৪-১৫ অর্থবছরে কেনা আমন চাল-৮১,২১০ টনÑ মেয়াদোত্তীর্ণ
২০১৪-১৫ অর্থবছরে কেনা বোরো চাল ৮,৯১,৯৫৮ টন
২০১৫-১৬ অর্থবছরে কেনা আমন চাল ৭৮,৯২৩ টন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি