রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আর্দশ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রউফ আর নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৬

Rouf Sir

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা আর্দশ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুর রউফ (৭২) আর নেই(ইন্নানিল্লাহে ওয়া ইন্না—ইলাইহির রাজিউন) । সোমবার বেলা ১১ টায় অজিতগুহ কলেজে প্রথম নামাজের জানাজা, এরপর জেলা আ’লীগের কার্যালয়ে নেয়া হবে, দুপুরে কুমিল্লা টাউনহলে দ্বিতীয় নামাজের জানাজা, এরপর বাদ আছর চকবাজার আলীয়া মাদরাসায় শেষ নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর টিক্কাচর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে ক্লিন ইমেজের এই রাজনীতিবিদকে।

রোববার (৭ ফেব্রুয়ারী) রাত ১১ টায় মিনিটে কুমিল্লা নগরীর মুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
রাত সাড়ে ১০ টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মুন হাসপাতালে ভর্তি হন।

তিনি কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। এছাড়া তিনি কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি, শহর আ’লীগের সভাপতি ও জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জেলা (দক্ষিণ) আ’লীগের সদস্য পদে ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

মৃত্যুর সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যানের বাসায় ছুটে যান কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল, কুমিল্লা অজিতগুহ কলেজের অধ্যক্ষ হাসান ইমাম ফটিক, সাবেক অধ্যক্ষ আলকাসুর রহমান, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান মিঠু , মহানগর সমবায় লীগের সভাপতি জোনায়েদ শিকদার তপু প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি