রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ কি পথ হারিয়েছে?


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৬

189048_1
ডেস্ক রিপোর্টঃ

ঢাকায় পৌঁছানোর পর এটা উপলব্ধি করতে বেশি সময় লাগবে না যে এখানে একটি দেশ তার নীতি কিংবা মূল্যবোধ হারিয়েছে। এখানে বিপ্লবী উদ্দীপনার একটি কণিকাও নেই।  যে উদ্দীপনা দূরবর্তী ও শোষণমূলক পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হতে পূর্ব পাকিস্তানের জনগণকে নাড়া দিয়েছিল। দেশী স্বার্থান্বেষী মহল  রাওয়ালপিন্ডির স্থান দখল করে নিয়েছে।

এখন আরও শোচনীয় যে, প্রধানমন্ত্রী কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছে। প্রথমত, তার প্রতিপক্ষ খালেদা জিয়া জনগণের মূল্যায়নের বাইরে চলে গেছে। দ্বিতীয়ত, হাসিনা সেনাবাহিনীর সঙ্গে শান্তি চুক্তি করেছে। অথচ একবার এই সেনাবাহিনী তার বাবা বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমানের সরকারকে উৎখাত করেছে।

হাসিনা সেনাবহিনীর বেতন বৃদ্ধি করেছে। এর চেয়েও বড় কথা যে, তিনি তাদের বোঝাতে চাচ্ছেন, যদি তারা পেশাদার হন ও রাজনীতি থেকে দূরে থাকেন তাহলে তাদের সম্মান ও কর্তৃত্ব পাবেন। বস্তুতপক্ষে সেনাবাহিনীকে এখন পেশাদার ও স্বীকৃত বাহিনী হিসেবে গণ্য করা হয়।

মাত্র ৪৫ বছর আগে জনগণ কি পশ্চিম পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে উঠে দাঁড়ায়নি এবং তাদের কি নিজস্ব মুক্তি বাহিনী, একটি দুর্বল সজ্জিত বাহিনী ছিল না। এটা বিশ্বের কাছে প্রমাণ করে যে, কোন জাতি যদি তার পরাধীনতার শিকল কাটতে প্রতিজ্ঞাবদ্ধ হয় তাহলে তাকে বশ্যতার অধীনে আবদ্ধ রাখা যায় না।

শেখ মুজিব কি তৎকালীন পূর্ব পাকিস্তানে একজন উঁচু নেতা ছিলেন না। কায়েদ-এ আজম মোহাম্মাদ আলী জিন্নাহ তার নেতা ছিলেন। কিন্তু যখন জিন্নাহ ঢাকা সফরে বলেছিলেন, বাঙালীদের উর্দু পড়তে হবে তখনই শেখ মুজিব তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন।৩০০ পড়ঢ়ুথ২

তারা বুঝতে পারেন অমার্জিত পাঞ্জাব সংস্কৃতি তাদের অত্যাধুনিক পরিচিতিতে অনুপ্রবেশ করবে। আর যখন তারা তাদের সংস্কৃতির ওপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানালো তখন পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী তাদের নৃশংসভাবে নিষ্পেষণ করে।

পূর্ব পাকিস্থানে নির্বাচনে জয়লাভের পরও শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দিতে অস্বীকার করেন পশ্চিম পাকিস্তানের নিয়ন্ত্রক ও পররাষ্ট্রমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। কারণ ভুট্টো চাননি মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। এবং পূর্ব পাকিস্তানকে হারানোর জন্যে এই ভুট্টোই দায়ী । কারণ ভুট্টো পাকিস্তানের নিরঙ্কুশ ক্ষমতা কুক্ষীগত করে রাখতেই পছন্দ করতেন।

হাসিনার বাস্তব বিরোধীতা জামায়াতে ইসলামের কাছ থেকে আসে। যে দলটি এখন পর্যন্ত রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে। জামায়াত অগ্রসর হতে পারছে না কারণ এ দলটিকে পাকিস্তান দরদী হিসেবে দেখা হয়। আজ পর্যন্তও জামায়াত পরোক্ষভাবেও বাংলাদেশিদের বিরুদ্ধে পাকিস্তানের সংঘঠিত নৃশংসতার নিন্দা জানায়নি।

এক সময় বামরা একটি শক্তি থাকলেও এখন তার আর দৃশ্যপটে নেই। তারা যেমন আবেদন হারিয়েছে তেমনি হারিয়েছে তাদের ক্যাডারদেরও। তরুণদের আকৃষ্ট করছে ক্যারিয়ার আর ব্যবসায়ীরা রাজনীতিকে প্রভাবিত করছে। কারণ তারা সরকারের প্রতিটি পর্যায়ে ঘুষ দেয়। এই অবস্থা পুরো বাংলাদেশেই বিরাজমান।

আশার কথা হলো জনগণ গণতান্ত্রিক ব্যবস্থাকে ভালোবাসে এবং প্রতিবাদ ও বিক্ষোভের মাধ্যমে এটার প্রতি বিশ্বাস স্থাপনের কথা জানিয়েছে। বেশিদিন আগের কথা নয়, সমাবেশের মাধ্যমে জনগণ তাদের অসন্তোষের কথা জানাতে রাজপথে নেমে আসত। এতে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হতো। দোকানপাট আর কারখানা বন্ধ থাকত। এতে তাদেরই ক্ষতি হতো। কিন্তু এতে পোশাক খাতের পরিবেশের ক্ষতি হয় যা দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস।

সম্পদ কিছু লোকের হাতে জিম্মি। তারা শুধু দৈনন্দিন জীবনকেই নিয়ন্ত্রণ করছে না, করছে রাজনীতিকেও। অনেক শিল্পপতি সরকারকে নীতি ও কর্মসূচিকে প্রভাবিত করার জন্য রাজনৈতিক দল ও সংসদ সদস্যদের চাঁদা দেন।

তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের মতই বাংলাদেশের গণমাধ্যম নামেই স্বাধীন। মালিকরা যতটুকু অনুমোদন করেন সম্পাদকরা শুধু ততটুকু স্বাধীন। সশস্ত্র বাহিনীর সমালোচনার ব্যাপারে গণমাধ্যম অত্যন্ত সতর্ক। সামরিক বাহিনীর সমালোচনাকে দেশের স্বার্থে ক্ষতিকর হিসেবে দেখা হয়।

আদর্শিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে বাংলাদেশ কোনদিকে যাচ্ছে-এই প্রশ্ন আমি অনেককেই করেছিলাম। রাজনৈতিক দলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন এমন একজন শিক্ষাবিদ আমাকে বলেন যে বাংলাদেশ তার পথ হারিয়েছে এবং সে জানে না যে কোনপথে সে এগিয়ে যাচ্ছে।

শেখ হাসিনার প্রধান শক্তি নয়াদিল্লি-যারা সব ডিম তার একার ঝুড়িতে রেখেছে। বিএনপি বলছে, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের কারণে তিনি এমনকি ভারতেরও ইমেজ ক্ষুণœ করছেন। হাসিনা কোনো সমালোচনা সহ্য করেন না। তিনি মনে করেন হাসিনা আর ভারত সমার্থক শব্দ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি