ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় তিন পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুরে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান, ঢাকাগামী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। তাদের গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।


















































