কুমিল্লার দেবিদ্বারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। বুধবার (১৭ ফেব্র“য়ারী) বুধবার সকাল ১১টায় ঢাকায় বসে বিএনপি দেবিদ্বার উপজেলা পকেট কমিটি গঠন করার প্রতিবাদে দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক সাংসদ ইঞ্জি: মঞ্জুরুল আহসান মুন্সিকে অবাঞ্ছিত ঘোষনা করেন।
দেবিদ্বারের তৃণমূল পর্যায়ের ত্যাগী-নেতা-কর্মীদের বাদ দিয়ে কমিটি করায় মানব বন্ধন ও সংবাদ সম্মেলন করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের তৃণমূল নেতা-কর্মীরা।
উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ আবু তাহের’র সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি হংকং’র সভাপতি এ,এফ,এম তারেক মূন্সী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মোঃ তাজুল ইসলাম পাঠান, সুবিল ইউনিয়ন সভাপতি মোঃ মনিরুল ইসলাম, ছাত্রদল উপজেলা সাবেক সভাপতি মোঃ শাহাদাত হোসেন সরকার, যুবদল উপজেলা যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ছাত্রদল উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মীর হোসেন, ছাত্র দল পৌর শাখার আহবায়ক মোঃ রেজাউল করিম সুমন, সদস্য রুবেল আহমেদ প্রমূখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা বিএনপি’র দূর্দিনে হামলা-মামলার শিকার হয়েও রাজ পথ ছাড়িনি। সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরল আহসান মূন্সী মঙ্গলবার ঢাকায় তার নিজ বাস ভবনে বসে দলের ত্যাগী ও যোগ্য নেতাদের না জানিয়ে এবং তাদের বাদ দিয়ে নিজের মনগড়া পকেট কমিটি গঠন করেছেন। যাদের গ্রহন যোগ্রতা নিয়ে প্রশ্ন রয়েছে।
আমরা সাবেক সাংসদ মঞ্জু মূন্সীর সেচ্ছাচারিতার অবৈধ কমিটি বাতিল এবং দেবিদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীরা সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীকে অবাঞ্ছিত ঘোষনা করলাম। এ সংবাদ সম্মেলনের মাধ্যমে মূন্সীর মনগড়া কমিটিকে অবৈধ ঘোষনা করে দলের ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি গঠনে দলের চেয়ার পার্সন সাবেক প্রধান মন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলন শেষে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলা বিএনপি ও এর অ্গং সংগঠনের নেতা-কর্মীরা মানব বন্ধন করেছে।


















































