শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে প্রায় ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৬

 

স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের বার্বুচী এলাকা থেকে ব্যাগ ভর্তি ২৬ হাজার ৮২০ পিস ইয়াবা উদ্ধার করেছে মিয়াবাজার হাইওয়ে পুলিশ। মাদক বহনকারি আসামি পালিয়ে গেছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) রাত ১১ টায় মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট নাজিম উদ্দিনের নেতৃত্বে হাইওয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট নাজিম উদ্দিন জানান, বার্বুচী এলাকা দিয়ে ব্যাগ ভর্তি ইয়াবা নিয়ে মোটরসাইকেল যোগে মাদক ব্যবসায়িরা যাওয়ার সময় আমরা তাদের ধাওয়া করি। ওই সময় তারা ইয়াবার ব্যাগটি ফেলে পালিয়ে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি