সালাউদ্দিন সোহেলঃ
কুমিল্লার বরুড়া উপজেলায় চেঙাহাটা এলাকায় তিশা এক্সক্লুসিভ বাসের চাপাঁয় অজ্ঞাত (পুরুষ) এক সিএনজি যাত্রী (২৭) নিহত হয়েছে। এ সময় দুটি সিএনজি চালিত অটোরিক্সার আরো ৯ জন যাত্রী আহত হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫ টায় এ দুঘর্টনা ঘটে।
হতাহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
লালমাই হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ উপ-পরিদর্শক লুৎফর রহমান জানান, তিশা বাস দুটি সিএনজি চালিত অটোরিক্সাকে চাপাঁ দিলে এ দুঘর্টনা ঘটে।


















































