রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলা ভাষা চর্চার ভিত মজবুত


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৬

vasah-400x300

ডেস্ক রিপোর্টঃ

ইংল্যান্ডে কেবল ভাষার মাসে নয় সব সময় বাংলা ভাষা চর্চায় অগ্রনি ভুমিকা রাখছে সেখানকার সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো। পাশাপাশি বিভিন্ন স্কুলে বিষয় হিসেবে বাংলা পড়ানোর ফলে নতুন প্রজন্মের মাঝে বিশেষ স্থান করে নিয়েছে মাতৃভাষা বাংলা।

সংগঠনগুলোর নেতারা বলছেন, ইংল্যান্ডে এখন বাংলাভাষা উৎকর্ষ সাধনের সময়। বিলেতে বাংলাদেশীদের বসবাসের বয়স প্রায় শত বছর। পূর্ব লন্ডনের আশপাশের রাস্তাগুলোর নাম বাংলা হরফে লেখা। সে হিসেবে এখানে বাংলা ভাষা চর্চার ভিত খুবই মজবুত।

প্রায় শতাধিক বাংলা সংগঠন কাজ করছে কেবল লন্ডনে। ফলে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা এবং শিল্প সাহিত্য চর্চার প্রতি তৈরি হয়েছে বিশেষ দরদ।

সেখানকার একজন বলেন, এখানে দেখা যায় অনেকেই বাংলা ভাষায় কথা বলে গান গায়। আমার খুব ভাল লাগে। আমরা আমাদের বাংলা ভাষা নিয়ে গর্বিত।

শিশু কিশোরদের বাংলার প্রতি বিশেষ আকর্ষণ তৈরিতে কাজ করছে সংগঠকরা। সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এ বিপুর সংখ্যক স্কুলেও বাংলা পড়ানো হয়। এই প্রক্রিয়া অব্যাহত থাকলে বিলেতে বাংলা ভাষা দীর্ঘ আয়ুপ্রাপ্ত হবে বলে মনে করেন শিক্ষকরা।

লন্ডনের শিক্ষক (কন্ঠশিল্পী) সাদিয়া আফরোজ বলেন, বাংলা ভাষার ক্ষেত্রে আমাদের একটু সম্যসা হয়। তবুও আমরা চেষ্টা করি ওরা যাতে ভালভাবে শিক্ষা অর্জন করতে পারে।

লন্ডনের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বাছিত চৌধুরী বলেন, বাংলা ভাষা চর্চা, বাংলা সংস্কৃতির যে চর্চা সেটাকে একটা পরিশুদ্ধ অবস্থায় প্রয়োগ করার ব্যবস্থা করা উচিৎ।

বিলেতে বাংলা সংস্কৃতির অগ্রজ ব্যক্তিরা বলছেন, এখানে বাংলা ভাষা চর্চার ভিত মজবুত। এখন নজর দিতে হবে বাংলা প্রচলনের দিকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি