শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌদি নারী জঙ্গির মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৬

Saudi-woman-terrorist-400x241
ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরব ইসলামপন্থি দেশ হওয়ার কারণে তারা অনেক রক্ষণশীলও।  দেশটিতে বিশেষ করে নারীদের জন্য আইন কানুন খুবই কঠোর।  যেখানে নারীরা হিজাব ছাড়া ঘর থেকে বের হওয়ার অনুমতি নেই। তারাই কিনা আইএস এ যোগদানের মত সাহস দেখায়। শুক্রবারের একজন সিরীয় কর্মীর টুইটার পোষ্ট অনুযায়ী, আইএস জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ততা থাকায় এক সৌদি নারী সদস্য সিরিয়াতে নিহত হয়েছে। পোষ্ট অনুযায়ী, ওই প্রতিষ্ঠানের মুখপাত্র এবং লেখক হিসেবে পরিচিত রিমা আল জারিশকে সিরিয়ার আল হাসাকার আল-সাদাদি শহরে অভিযান চালিয়ে হত্যা করা হয়। খবর আরব নিউজের

একই ব্যক্তি তার আরেকটি পোষ্টে দাবি করেন, জোটের অভিযানে অন্যান্য আরো কিছু আইএস সদস্য নিহত হয়। একজন সামরিক কর্মকর্তা আবু আয়েস আল-জাযরায়ি সহ আদম আল-শিসানি এবং আবু আবির এই অভিযানে নিহত হয়।

এছাড়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালের অক্টোবরে জোটের অভিযানে বেশকিছু মানুষ গুরুতরভাবে আহত হয়েছিল।

এদিকে, আল জারিশ ২০১৪ সালের নভেম¦র মাসে তার ৪ সন্তানসহ সৌদি আরব থেকে পালিয়ে সিরিয়ায় গিয়ে আইএসএ যোগদান করেন। এদিকে তার স্বামী সৌদি আরবের কারাগারে আটক য় আছে। তিনি পালিয়ে যাওয়ার পর থেকে সৌদি কর্তৃপক্ষ তার সন্ধান করছিল।

আল-জারিশ টুইটারে তার আলকায়দায় বিষয়টির বিবরণ দেন। তিনি টুইটারে বর্ননা করেন কিভাবে তিনি ইয়ামেনে পালিয়ে যান, কিভাবে আইএসএর সাবেক সেকেন্ড-ইন-কমান্ড এর স্ত্রী ওয়াফা আল-শাহরির সাথে তার দেখা হয় এবং সেখান থেকে যান সিরিয়ায়। আল-শাহরি ২০০৯ সালে সৌদি থেকে পালিয়ে ইয়েমেনে গিয়ে তার স্বামীর সাথে আইএসএ যোগ দেন।

আল-জারিশ আল-কাসিম প্রদেশের বিক্ষোভের সন্দেহভাজনদের সমর্থনের কারণে একাধিকবার গ্রেফতার হন। তখন তিনি হিলাত আল-কাশর তাকে বের করে নিয়ে আসেন। হিলাত আল-কাশরকে লেডি অব আল-কায়দা বলা হতো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি