ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবার ইস্যু নিয়ে বৃটেনে গণভোটের দিন-তারিখ ঘোষণার পর থেকে পক্ষে-বিপক্ষে শুরু হয়েছে প্রচারণা। এমনকি সরকারের কয়েকজন সিনিয়র মন্ত্রী, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের বিপক্ষে খোলাখুলি অবস্থান নিয়ে ইউ জোট থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন। পর্যবেক্ষকেরা বলছেন ২৩ শে জুনের গণভোট নিয়ে প্রচারণায় যে বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে তাদের মধ্যে রয়েছে অভিবাসন এবং ব্যবসা-বাণিজ্য।
ইউরোপিয় ইউনিয়নে থাকা, না থাকা নিয়ে বিবিসি বাংলা সাথে কথা বলেন লন্ডনে বাংলাদেশি বংশদ্ভূত পোশাক রপ্তানি কারক মামুন চৌধুরী। ইউরোপের জোটে বৃটেনের থাকা বা না থাকা তার ব্যবসার জন্য কতটা গুরুত্বপূর্ণ?
মামুন চৌধুরী বলেন, ইউরোপের জোট থেকে বৃটেনের বেরিয়ে আসাটা হবে আমাদের ব্যবসার জন্য আতঙ্ক। আমি মনে করি আমরা ইউরোপিয় ইউনিয়নে থাকার ফলে ব্যবসায়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা সুবিধা এখন পাচ্ছি। কিন্তু বৃটেন যদি ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসে তাহলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হবে। আমাদের ব্যবসায়ের ৯০ ভাগ ফেব্রিকস আসে ইটালি থেকে। এই প্রডাক্টগুলো উৎপাদন করে ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করি। ইউরোপিয় ইউনিয়ন থেকে বৃটেন যখন বেরিয়ে আসবে তখন অনেক সমস্যায় পড়তে হবে।
ইউরোপিয় ইউনিয়নের ভেতরে যদি বৃটেন নাও থাকে তখনও ইটালি থেকে ফেব্রিকস কেনা যাবে এখানে সমস্যা কী? মামুন চৌধুরী বলেন, তখনও কিনতে পারব কিন্তু ফ্যাশানের জন্য ইটালির যে বাজার আছে বা ইটালির যে সুনাম আছে এটা পৃথিবীর আর কোন দেশে নেই। বৃটেনের পরেই ইটালির অবস্থান। খাঁটি উলের জন্য স্কটল্যান্ড যেমন সারা বিশ্বের মধ্যে বিখ্যাত, ঠিক তেমনি উলের জন্য ইটালি বিশ্বের মধ্যে বিখ্যাত। সেখানে ইটালির যে অবস্থান সেটা সহজে অন্য কেই পূরণ করতে পারবে না। বৃটেন ইউরোপিয় ইউরোপিয় না থাকলে ইটালির সাথে ব্যবসায়ে কিছু কিছু সমস্যা হবে। যেমন করের একটা ব্যাপার চলে আসবে, ডিউটির ব্যাপার আছে এগুলা কঠিন হয়ে যাবে। ইটালি আমাদের ব্যবসায়িক অংশীদারেরমত হয়ে গেছে। এখন আমরা ফোন করলে কালকেই মাল চলে আসবে। আমরা বিভিন্ন ধরনের স্যামপল ওয়ার্ডার করলে ২৪ ঘন্টার মধ্যে পেয়ে যাই। কিন্তু ভবিষ্যতে এগুলো সমস্যা হবে।
মামুন চৌধুরী আরও বলেন, আমাদের ব্যবসায়ের ২৫ ভাগ রপ্তানি করি ইউরোপে। কিন্তু ইউরোপ থেকে আমরা কাঁচামাল আমদানি করি ৯০ ভাগেরমত। বৃটেন ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে, যদি কাঁচামালের উপরে কর বসে তাহলে আমাদের উৎপাদন খরচ বেড়ে যাবে। আমরা ৫০ ভাগ রপ্তানি করি এশিয়া ও আমেরিকা মহাদেশর বিভিন্ন দেশে সেক্ষেত্রে সেগুলোরও খরচ বেড়ে যাবে। এতে আমাদের ব্যবসায়ের জন্য সমস্যার সৃষ্টি হবে। এখন পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারিনা বৃটেন ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসবে। কিন্তু যদি বেরিয়ে আসে সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত কোন বিকল্প চিন্ত্ াকরি নাই। সরকার যে নিয়ম কানুন করবে সেগুলোই আমদের মেনে চলতে হবে। আমাদের হয়তো ব্যবসায়ে সমস্যা হবে, কিন্তু আমাদের কোন বিকল্প না থাকায় ইটালি বা ই্উরোপের অন্যান্য দেশ যেমন পর্তুগাল, স্পেন থেকেই কাঁচামাল আনতে হবে। আমি বিশ্বাস করি বৃটেন ইউরোপিয় ইউনিয়ন থেকে বের হয়ে আসবে না। বিবিসি বাংলা থেকে নেয়া.

























































