শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লেননের চুলের দাম ৩৫ হাজার ডলার


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৬

hearবিনোদন ডেস্ক: লেননের চুলের দাম ৩৫ হাজার ডলার।

তাঁর মৃত্যুর পর কেটে গিয়েছে তিন দশক, এখনও সমান জনপ্রিয় বিশ্বখ্যাত রক ব্যান্ড বিটলসের গায়ক জন লেনন। শুধু তাঁর গানই নয়, লেনন বলতে এখনও যে তাঁর অনুরাগীরা কতটা আপ্লুত হন তা বোঝা গেল আরও এক বার। নিলামে ৩৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হল লেননের মাথার এক গোছা চুল।

চুলের গোছাটি কিনেছেন পল ফ্রেজার নামে এক বিটলস ভক্ত। তিন গুণ দাম বেশি দিয়ে চুলের গোছাটি নিলামে কিনেছেন ব্রিটিশ এই  নাগরিক পল।

১৯৬৬ সালে ব্ল্যাক কমেডি ‘হাউ আই ওন দ্য ওয়ার’-এর শুটিংয়ের জন্য জার্মানির হামবুর্গে যান লেনন। সেই সময় তাঁর চুল কাটার সৌভাগ্য হয় ক্লজ বারুক নামে এক জার্মান নাপিতের। রক তারকার দশ সেন্টিমিটার লম্বা চুলের গোছাটি নিজের কাছে যতœ করে রেখে দেন ক্লজ।

সেই চুলের গোছাটিই ডালাসে নিলামে চড়ানো হয়। চুলের গোছাটি কিনে নেন ব্রিটেনের বাসিন্দা পল ফ্রেজার। ১৯৬৪ সালে বিটলসের কনসার্টের বিক্রি না হওয়া একটি টিকিটও  ওই নিলামে বিক্রি হয় ৩০ হাজার মার্কিন ডলারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি