রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » বাংলা একাডেমির উদ্দেশ্য ভাষা, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে জানানো


বাংলা একাডেমির উদ্দেশ্য ভাষা, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে জানানো


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৬

culture-400x258
ডেস্ক রিপোর্টঃ

ভাষা সংগ্রামীদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এক সময় বর্ধমান হাউজে বানানো হয় বাংলা একাডেমি।

৫২র ২১ফেব্রুয়ারি এই ভবন থেকেই নির্দেশনা আসে মাতৃভাষা অধিকারের আন্দোলনে গুলি চালাতে। আর সেই দিনটির স্মরণে ২০১১ সালে চালু হয় জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘর। যার উদ্দ্যেশ্য বাংলাভাষা, সাহিত্য আর সংস্কৃতি সম্পর্কে সব মানুষকে জানানো।

বাংলা একাডেমি ভবনের নিচ তলায় জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘর। বাংলাভাষা আর সাহিত্যের শুরুর ইতিহাসের সাথে পুথি সাহিত্য ও আদি সাহিত্যও স্থান পেয়েছে। এই ভাষা আর সাহিত্যের বিকাশ যাদের রয়েছে অপরিসীম অবদান। দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের মানুষের কাছে ছড়িয়েছে শ্রেষ্ঠত্ব তারাও রয়েছেন এই ছোট্ট পরিসরে।

দর্শণার্থীরা বলেন, আমাদের বইয়ে তো যেগুলো দেয়া থাকে সেগুলোই পড়তে হয়। কিন্তু এখানে অনেক কিছু দেয়া আছে সেগুলো দেখে অনেক কিছু শিখতে পারলাম। এখানে যা আছে সেগুলো আমাদের বইয়ে পাইনা। তাই আমাদের অনেক ভাল লাগে।

ভবিষ্যতে এর পরিসর আরও বাড়িয়ে আগতদের জানার আগ্রহ মেটাবার উদ্যোগের কথা জানালেন বাংলা একাডেমির কর্তৃপক্ষ।

বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন বলেন, এই বিল্ডিংটার ঐতিহাসিক যে ভূমিকা সেটি এবং এর সাথে সাথে আমাদের সংস্কৃতির ও আমাদের ইতিদহাসের যে জায়গাগুলো আছে সেগুলো আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেয়া। তাদের গৌরবের জায়গাগুলো তাদের অহংকারের জায়গাগুলো মজবুত করার জন্য আমরা তো ইতিহাস বিস্তৃত জাতি নই।

বাংলাভাষা আর সাহিত্য সাধারণ মানুষকে জানানোর এই উদ্যোগ বাংলা ভাষার প্রতি ভালবাসা আর শ্রদ্ধা আরও বাড়াবে বলে আসা করেন তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি