বৃহস্পতিবার,১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


সিডনিতে দুর্ঘটনায় দুই বাংলাদেশি ছাত্রের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৬

Canterbury-Road-crash-400x250
ডেস্ক রিপোর্ট :

অস্ট্রেলিয়ার সিডনিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি তরুণের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

এবিসি নিউজের খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৩টা ৪০ মিনিটে বেলমোরের ক্যান্টারবুরি এলাকায় ওই দুর্ঘটনায় আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

হতাহত সবার বয়স ৩০ এর নিচে এবং তারা শিক্ষার্থী বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। তবে তাদের কারও নাম বা বাংলাদেশে তার ঠিকানা জানানো হয়নি।

আহত ওই তরুণকে সেইন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এবিসি নিউজের খবর।

পত্র্রিকাটি লিখেছে, দ্রুতগতিতে থাকা একটি গাড়ি প্রচ- জোরে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। ওই সময় আরও দুটি গাড়ি ওই পথে একইরকম গতিতে চলছিল।

ট্রাফিক অ্যান্ড হাইওয়ে বিভাগের সুপার স্টুয়ার্ট স্মিথ বলেন, মূলত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ওই তিনটি গাড়ি গতির প্রতিযোগিতায় নেমেছিল কি না, ক্লোসড সার্কিট ক্যামেরার ভিডিও দেখে তাও তদন্ত করা হচ্ছে বলে কর্মকর্তারা জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি