নিজস্ব প্রতিবেদক :
প্রবল শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কারণে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে অমর একুশে গ্রন্থমেলা।
বুধবার সকালে প্রবল শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয় গ্রন্থ মেলায়। ফলে আড়াই ঘণ্টা বন্ধু থাকে মেলা। পরে বিকাল সাড়ে পাঁচটার দিকে অমর একুশে গ্রন্থ মেলার আয়োজকরা মেলা খুলে দেন।
এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির কারণে অনেক স্টলের বই ভিজে যায়। ফলে কিছুটা সমস্যার মুখে পড়ে মেলায় আগত স্টরের মালিকরা।
অতিরিক্ত বৃষ্টির কারণে বাংলা একাডেমির প্রাঙ্গণ কর্দমাক্ত হয়ে যায় এবং সোহরাওয়ার্দী উদ্যানের বেশ কিছু জায়গায় পানি জমা হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল পানি নিষ্কাশন করে পানি কিছুটা সরিয়ে ফেলে।


























































