শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২৩ আরোহী নিয়ে নেপালে বিমান নিখোঁজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৬

biman1456288010
ডেস্ক রিপোর্টঃ

২৩ আরোহী নিয়ে নেপালের একটি যাত্রীবাহী একটি ছোট বিমান নিখোঁজ হয়েছে। বুধবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বুধবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নেপালের পর্বতগুলোর ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার বিমানটি উড্ডয়নের ১৮ মিনিট পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাজধানী কাঠমান্ডুর নিকটবর্তী পর্যটন স্পট পোখারা থেকে উড্ডয়ন করে উত্তরের জমসম বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল বিমানটি। এই দুই বিমানবন্দরের মাঝখানে আর কোনো ল্যান্ডিং স্পেস নেই।

বিমানটি নেপালের তারা এয়ারলাইন্সের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি