শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জাল নোট প্রতিরোধে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৬

Fake-Currency-Notes-400x266
ডেস্ক রিপোর্টঃ

অর্থনীতির ওপর নেতিবচাক প্রভাব দূর করতে জাল নোটের ব্যবসা প্রতিরোধ করবে ইন্দো-বাংলাদেশ ‘জয়েন্ট টাস্ক ফোর্স’( জেটিএফ)। তৃতীয় বাংলাদেশ-ভারত জয়েন্ট টাস্ক ফোর্সের বৈঠকে এই সিদ্ধান্ত নেয় দুই দেশের প্রতিনিধিরা। এনআইএ’র সদর দফতরের ওই বৈঠকে জাল নোট চোরাচালান প্রতিরোধের করার সিদ্ধান্ত নেওয়া হয়। খবর এএনআই নিউজের।

সিআইডি’র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের নেতৃত্বে বাংলাদেশের ১০ সদস্য বিশিষ্ট একটি দল এই বৈঠকে অংশগ্রহণ করেন। অপরদিকে ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল সঞ্জিব কুমার সিং। এ সময় বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী রাজ্যের পুলিশ বাহিনীর কর্মকর্তাসহ কেন্দ্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও ভারতের সীমান্তে যৌথভাবে অভিযান পরিচালনা করবেন জাল নোট প্রতিরোধ করতে। দুই দেশের প্রতিনিধিরা গোয়েন্দা ও অন্য তথ্য আদান প্রদান করার সিদ্ধান্ত নেন। তাতে কুচক্রের জাল নোট কর্মকা-কে প্রতিহত করা যাবে সহজেই।  যৌথ টাস্ক ফোর্সে যোগাযোগ করার জন্য ঠিকানার বিনিময় হয়। পুলিশের আন্তর্জাতিক সীমান্তবর্তী জেলার সঙ্গে দ্রুত যোগাযোগের লক্ষ্যেই এই তথ্য বিনিময় করা হয়।

ষ্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)’র মাধ্যমে দুই দেশে অভিযান পরিচালনা করা হবে। দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ে এসওপি চুক্তিটি ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় স্বাক্ষরিত হয়। ইন্দো-বাংলাদেশের টাস্ক ফোর্সের তৃতীয় বৈঠকের সিদ্ধান্তের জন্য দুই দেশের প্রতিনিধিরাই সন্তষ্ট। এই টাস্ক ফোর্সের পরবর্তী বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি