স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার লাকসামে নিহত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ হোসেনের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল ও পুলিশ সুপার শাহ মো: আবিদ হোসেন ।জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুমিল্লা পুলিশ সুপার শাহ মো: আবিদ হোসেন জানান, আমরা ধারণা করছি এ শিশুটিকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকা-টির পিঁছনে মোবাইলের একটা ভূমিকা রয়েছে কারণ তার সাথে একটি মোবাইল ছিল। আমারা তা খতিয়ে দেখছি, হত্যাকারীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে। আশা খুব দ্রুত আসামিদের সনাক্ত করা হবে।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল জানান, এসব হত্যাকান্ড খুবই দুঃখজনক। শিশু হত্যা প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সামাজিক সচেতনতাই পারে শিশু হত্যাকান্ড প্রতিহত করতে।
উল্লেখ্য যে, লাকসাম উপজেলার মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র মোহাম্মদ হোসেন ২৭ ফেব্রুয়ারী শনিবার দুপুর ৩টায় বাড়ি থেকে একটি মোবাইল নিয়ে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ। অনেক খোঁজাখুজির পর গতকাল ২৮ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যায় পার্শ¦বর্তী ডোবায় নিখোঁজ শিশুর লাশ পাওয়া যায়। নিহত মোহাম্মদ হোসেন লাকসাম উপজেলার চুনাতি ছোট চাঁদপুর গ্রামের অটো রিক্সাচালক মোহাম্মদ মোস্তফা কামালের ছেলে।

















































