শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জয় ও মনিকে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছি


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৬

asami choton

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

জয় ও মনিকে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছি । এই কথা বলে ওই কক্ষে তালা দিয়ে চলে যায় ছোটন।

ছোটনের ছোট বোন তানজিনা (২৯ ফেব্রুয়ারী) এমনই জানালেন ।

তানজিনা জানান, আমার বড় ভাই ছোটন আমার সৎ ভাই জয় ও মনিকে হত্যা করেছে।

এছাড়া দুপুরে কুমিল্লার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন নিহত দুই শিশুর সৎ বোন তানজিনা আক্তার।

সোমবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে বিচারক সাইফুল ইসলামের কাছে জবানবন্দি দেন তানজিনা ।

উলে¬খ্য যে, ২৭ ফেব্রুয়ারী শনিবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ ঢুলিপাড়া এলাকায় ঘরের মধ্যে শ্বাসরোধ ও গলায় দড়ি পেচিঁয়ে হত্যা করা হয় স্থানীয় মুদি দোকানদার আবুল কালামের দ্বিতীয় সংসারের দুই ছেলে শিশু জয় (৮) ও মনিকে (৬)। বিকেল ৪ টায় পুলিশ লাশ দুটি উদ্ধার করে । এ ঘটনার পর প্রথম সংসারের দুই সন্তান ছোটন ও তানজিনা পালিয়ে যায়। ২৮ ফেব্রুয়ারী বাড়িতে ফিরে আসেন সৎ বোন তানজিনা। ২৯ ফেব্রুয়ারী আদালতে গিয়ে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে আদালতে স্বাক্ষী প্রদান করেন। ঘাতক ছোটন এখনো পলাতক রয়েছে।

আসামি ছোটন সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ ঢুলিপাড়া এলাকার মুদি দোকানদার আবুল কালামের প্রথম সংসারের সন্তান। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএ -তে অধ্যয়নরত রয়েছেন। তানজিনা দশম শ্রেণির ছাত্রী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি