
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার লাকসামে মোহাম্মদ হোসেন (৮) নামের দ্বিতীয় শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীর হত্যার ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে । মোবাইল ফোন ছিনতাইয়ের জন্য এ হত্যাকা- ঘটানো হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে ।
সোমবার (২৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে নিহতের পিতা মোহাম্মদ মোস্তফা কামাল বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন রাত ৯ টায় জানান, মামলা হয়েছে। আশা করি খুব দ্রুত এ হত্যাকা-ের রহস্য উন্মোচিত হবে।
উল্লেখ্য যে, লাকসাম উপজেলার মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র মোহাম্মদ হোসেন ২৭ ফেব্রুয়ারী শনিবার দুপুর ৩টায় বাড়ি থেকে একটি মোবাইল নিয়ে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ। অনেক খোঁজাখুজির পর গতকাল ২৮ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যায় পার্শ¦বর্তী ডোবায় নিখোঁজ শিশুর লাশ পাওয়া যায়। নিহত মোহাম্মদ হোসেন লাকসাম উপজেলার চুনাতি ছোট চাঁদপুর গ্রামের অটো রিক্সাচালক মোহাম্মদ মোস্তফা কামালের ছেলে।

















































