বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শীর্ষ নেতাদের চাপে মাঠ প্রশাসন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৬

cec2_228167_108587-400x230

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের চাপে রয়েছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। ইউপি নির্বাচন নিয়ে ইসির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা (এসপি) বলেছেন, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা বিভিন্ন প্রার্থীকে গ্রেফতারের চাপ দিচ্ছে। তাদের চাপ অপেক্ষা করে সুষ্ঠুভাবে কাজ করা কঠিন হয়ে যাচ্ছে। এদিকে তিন পার্বত্য জেলায় জনসংহতির সমস্যা রয়েছে। কিছু জেলাতে প্রথম ধাপে প্রায় সব ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সংকট হতে পারে বলে জানিয়েছেন মাঠ প্রশাসনের কর্মকর্তরা।

বৃহস্পতিবার শেরেবাংলা নগরের এনইসি অডিটোরিয়ামে এ সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানেরা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিউদ্দীন আহমেদ বলেন, কিছু নির্বাচনী এলাকায় গোন্ডঘোলের কারণে পুরোপুরি সফল হওয়া যায় না। এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব নিতে হবে। তীক্ষœ দৃষ্টি রাখতে হবে। কেন্দ্র দখল হতে দেওয়া যাবে না।

ইসি কর্মকর্তারা জানান, যেসব ইউপিতে বিএনপির প্রার্থী নেই সেখানে বেশি সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া যেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে সেখানে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ বলেছেন, নির্বাচনের সবকিছু আমরা ভালো করছি এমন বলা যাবে না। তবে দুই এক জন কর্মকর্তা এমন কাজ করছে যার জন্য আমরা ভালো বলতে পারছি না।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেন, একদল বলছে বিমাতাসুলভ আচরণ করছি আর একদল বলছে পকেটে ডুকে গেছি। এমন কাজ করতে হবে যেন কারো কথায় সত্য না হয়।

পুলিশের অতিরিক্ত আইজি জাবেদ পাটওয়ারি বলেছেন, নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা হতে পারে। এজন্য বিশেষ কিছু নির্বাচনী এলাকাতে অতিরিক্ত নজর রাখতে হবে।

বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের সহযোগীতা করা হবে। প্রয়োজনে বিজিবির পক্ষ থেকে অতিরিক্ত ফোর্স দেওয়া হবে।

এনএসাআই এর পক্ষ থেকে বলা হয়েছে, যেখানে বিএনপির প্রার্থী নেই এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে সেখানে বিশেষ নজর দিতে হবে। অতিরিক্ত ফোর্স রাখতে হবে। কারণ, ঐ সব ইউপি সংঘর্ষ হতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি