শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে অস্ত্রসহ যুবক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৬

rab11

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ আহম্মেদ টোয়ান (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (৪ মার্চ) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার খাটরা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আটক টোয়ান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খাটরা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি অপারেশন দল চৌদ্দগ্রামের খাটরা গ্রামে অভিযান চালায়। এ সময় একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ টোয়ানকে আটক করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি