শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আয়লান কুর্দির মৃত্যুর ঘটনায় দু’জনের কারাদন্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৬

150903120511_dead_syrian_boy_640x360_pa_nocredit

ডেস্ক রিপোর্টঃ

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রীসে আসার সময় নৌকাডুবিতে মারা যাওয়া আয়লান কুর্দি নামে যে শিশুর মৃতদেহের ছবি সারা বিশ্বকে আলোড়িত করেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে তুরস্কের একটি আদালত দুজন সিরিয়ান লোককে কারাদন্ড দিয়েছে।

তিন বছর বয়স্ক আয়লান কুর্দি তার পরিবারের সদস্যদের সাথে নৌকায় ইউরোপ যাবার সময় সাগরে নৌকা ডুবে মারা যায়। এতে আরো চারজন মারা গিয়েছিল।

তুরস্কের বোদরুম সৈকতে পড়ে থাকা আয়লান কুর্দির মৃতদেহের ছবি সংবাদ মাধ্যমে আলোড়ন তোলে, এবং সিরিয়ান শরণার্থী সংকটের প্রতি বিশ্বের নজর ফেরায়।

151128082240_alan_kurdi_640x360_afp

দন্ডিত দুই ব্যক্তির নাম মুয়াফাকা আলাবাস, এবং আসেম আলফ্রাহাদ, তাদের দু জনেরই বয়েস ত্রিশের কোঠায়।

তাদেরকে চার বছরের বেশি মেয়াদের কারাদন্ড দেয়া হয়, তবে দুজনকে মানব-পাচারের দায়ে অভিযুক্ত করা হলেও ‘অবহেলাজনিত মৃত্যু সংঘটনের অভিযোগ থেকে’ খালাস দেয়া হয়েছে।

বলা হয় এই দুই ব্যক্তি আয়লান কুর্দি, তার মা, ভাই এবং অন্য আরো দুজনকে পাচারের সাথে জড়িত ছিল।


সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার সময় নৌকাডুবে গত বছর ৮০০-রও বেশি লোকের মৃত্যু হয়েছে।

অভিবাসী সংকটকে কেন্দ্র করে তুরস্কের ওপর মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার জন্য চাপ বাড়ছে।

তুরস্ক বলছে তারা মানবপাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এবং ২০১৫ সালেই প্রায় সাড়ে ৪ হাজার পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি