শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় শনিবার পোল্ট্রি খামারি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৬

Untitled-1

স্টাফ রিপোর্টারঃ

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর প্রধানমন্ত্রী “সবার জন্য পুষ্টি নিশ্চিত” করার ঘোষণা প্রদান করেছেন। সুস্থ-সবল ও মেধাবী ভবিষ্যত প্রজন্ম গড়তে হলে যার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সরকার ঘোষিত এ লক্ষ্য বাস্তবায়নে পোল্ট্রি শিল্প উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। সে লক্ষ্যকে সামনে রেখে খামারিদের একত্রিত করা এবং ডিম ও মুরগির মাংসের উৎপাদন ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধানে তৃণমূল খামারিদের প্রস্তাবনা নথিভুক্ত করতে “বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটি” (বিপিআইসিসি)-এর উদ্যোগে এবং কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় ৫ মার্চ শনিবার কুমিল্লা নগরীতে পোল্ট্রি খামারি সমাবেশ, শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সকাল সাড়ে ৯ টায় কুমিল্লা নজরুল ইন্সটিটিউটে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হবে। সকাল ১০ টায় পোল্ট্রি খামারিদের শোভাযাত্রা নগরীতে প্রদক্ষিণ করবে। পরে সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা পুলিশ সুপার
মোঃ শাহ্ আবিদ হোসেন, কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান।

পোল্ট্রি খামারি সমাবেশ, শোভাযাত্রা এবং আলোচনা সভায় কুমিল্লার ১৬ উপজেলা থেকে আগত পাঁচ শতাধিক পোল্ট্রি খামারি ও উদ্যোক্তা, পুষ্টিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি