শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে বিএনপি’র ৬৮ প্রার্থীর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৬

Chauddagram Add- 01
বেলাল হোসাইন:

আসন্ন ৭ মে চতুর্থ ধাপে চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত ২৬ ফেব্র“য়ারী থেকে শুরু হয়ে ৯ মার্চ বুধবার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র দলীয় মনোনয়ন ফরম বিতরনের শেষ দিন পর্যন্ত ১৩টি ইউনিয়নে ধানের শীষ প্রতিকে নির্বাচনের লক্ষ্যে সর্বমোট ৬৯ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ইউনিয়ন ভিত্তিক গোলপাশায় ৭ জন, কাশিনগরে ৭ জন, উজিরপুরে ৬ জন, কালিকাপুরে ৩ জন, শ্রীপুরে ৫ জন, শুভপুরে ৪ জন, মুন্সিরহাটে ৪ জন, বাতিসায় ১১ জন, চিওড়ায় ৫ জন, জগন্নাথে ৩ জন, গুনবতীতে ৩ জন, কনকাপৈতে ৭ জন এবং আলকরা ইউনিয়নে ৮ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি জি এম তাহের পলাশী জানান, দলীয় মনোনয়ন ফরম বিতরনের প্রথম দিন থেকেই বিভিন্ন ইউনিয়নের দলীয় প্রার্থী এবং কর্মী সমর্থকদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। তিনি আরো বলেন, আসন্ন ৭ মে চৌদ্দগ্রামের ১৩টি ইউনিয়নে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে সবকটি ইউনিয়নেই ধানের শীষ প্রতিকের প্রার্থীরা বিজয় লাভ করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি