শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৬

Lakhsam

প্রেস বিজ্ঞপ্তি ঃ

কুমিল্লা জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় “শিশু ও নারী’’ উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহনে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কুমিল্লার সিনিয়র তথ্য অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন । কর্মশালায় স্যানিটেশন পরিবেশ ও জন্ম নিবন্ধন, মা ও শিশু স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব এবং যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে যথাক্রমে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মুজিবুর রহমান এবং কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর । স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সহকারী তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন । কর্মশালায় বক্তাগণ সাম্প্রতীককালে ইউনিসেফ কর্তৃক বিশ্ব শিশু ও নারী বিষয়ে প্রতিবেদনের উল্লেখ করে বলেন বাংলাদেশে প্রতি ৩টি বিয়েতে ২টি হয় বাল্য বিবাহ আর বাল্য বিবাহের শিকার এই মেয়েরা শতকরা ৮৭ ভাগ স্বামী দ্বারা নির্যাতিত হয়। বাংলাদেশে যৌতুকের কারনে নারীরা বিভৎস নির্যাতনের শিকার হচ্ছেন। অথচ বাংলাদেশে মা ও শিশু মৃত্যুর হার পূর্বের চেয়ে হ্রাস পেয়েছে। যা এমডিজি অর্জনের কাছাকাছি এবং স্যানিটেশনে বাংলাদেশের অর্জন শতকরা ৯৭ ভাগ। বক্তাগণ বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে একটি সুস্থ জাতি গড়ে তুলতে সহায়তা করার জন্য সকলের প্রতি আহবান জনান। কর্মশালায় বিভিন্ন পেশার ২৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি