শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে ‘প্রবীণদের স্বাস্থ্যকর জীবনযাপন” শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৬

DSC_7052

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ‘প্রবীণদের স্বাস্থ্যকর জীবনযাপন” শীর্ষক সচেতনতামূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আওতায় পরিপ্রেক্ষিতের সহযোগী প্রতিষ্ঠান “ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড” এর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে এ সচেতনতামূলক পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয়।

এ সচেতনতামূলক পরামর্শ সভাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিপ্রেক্ষিতের কুমিল্লা জেলার সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ জিতু।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন বলেন, প্রবীণদের প্রতি আমাদের আরো বেশি যতœশীল ও শ্রদ্ধাশীল হতে হবে। তাদেরকে সমাজের বোঝা নয়, সম্মানের দৃষ্টিতে দেখতে হবে। তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। তাদের মনে কষ্ট না দিলেই অনেক সেবা হয়ে যায়। প্রবীণ বিশেষ করে বৃদ্ধ মা-বাবাকে খাবার প্রদানের ক্ষেত্রে আমাদের অনেকেরই ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকে মনে করে প্রবীণদের সুষম খাবার দিলে তাদের পেটের সমস্যা হবে। এটা ভুল ধারণা । প্রবীণদের সুষম খাবার খাওয়াতে হবে। আমি মা-বাবাকে প্রবীণ হিসেবে দেখতে চাই না। তাদেরকে সম্মানের চোখে দেখতে হবে। ধর্মীয় দৃষ্টিকোন থেকেও এ বিষয়ে নির্দেশনা রয়েছে। প্রবীণদের চিকিৎসার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রবীণরা যাতে সব সময় ভাল থাকে সেজন্যে সমাজের সকল স্তরের মানুষকে এক সঙ্গে কাজ করতে হবে।

DSC_7063

এ সচেতনতামূলক পরামর্শ সভাটিতে কুমিল্লা ফয়সল হাসপাতালের ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আব্দুস সোবহান, মিলেনিয়াম টিভির কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, দৈনিক কুমিল্লার আলোর স্টাফ রিপোর্টার আশিকুর রহমান আশিক, পূর্বাশা বিডি টোয়েন্টি ফোরের ডেস্ক ইনচার্জ সালমা আক্তার চৈতি, সাংবাদিক আবুল কাশেম মন্ডল, দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল মান্নান, সাংবাদিক মোঃ শাহিন আলম, শিক্ষক মোঃ হাবিবুর রহমান, শিক্ষক আনোয়ার হোসেন, মোঃ মিজানুর রহমান, সাপ্তাহিক জনতার বার্তার সম্পাদক আবুল বাশার রানা , বিজয় টিভির কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক বাংলার আলোড়নের উপজেলা প্রতিনিধি হাসান মু. জহির, শিক্ষক সুমনা আহমেদ, শিক্ষক ফারজানা আক্তার রিমা, চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী কাজী জোবায়েরসহ দৈনিক খবরপত্রের প্রতিনিধি এম এ আলম, দৈনিক পূর্বাশার উপজেলা প্রতিনিধি বেলাল হোসাইন, স্থানীয় শিক্ষার্থী তাহমিনা ইসলামসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, প্রবীণদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য সচেতনতা বৃদ্ধি করার জন্য স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এই কার্যক্রমটি হাতে নিয়েছে। এই কার্যক্রমের ফলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগন প্রবীণদের স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় কার্যকলাপে উদ্যোগী ও সচেতন হবে। দেশব্যাপী ‘প্রবীণদের স্বাস্থ্যকর জীবনযাপন শীর্ষক সচেতনতামূলক প্রচারণার দায়িত্ব পেয়েছে ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি