শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৬

 

স্টাফ রিপোর্টারঃ

হত্যাকান্ডের ১৫ বছর পর কুমিল্লার আদালতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দেয়া হয়েছে। আসামী সাদেক মিয়া পলাতক রয়েছে।

বুধবার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪নং আমলি আদালতের বিচারক নুরুন্নাহার এ রায় দেন।

আসামি সাদেক মিয়া কুমিল্লার চান্দিনা উপজেলার চাঁনসার গ্রামের মালু মিয়ার ছেলে ।

মামলার বিবরনীতে জানা যায়, ২০০০ সালের ২৮ জুন সাদেক মিয়া তার স্ত্রী রোকেয়া বেগমকে যৌতুকের দাবিতে হত্যা করে লাশ গুম করে।

পরে নিখোজের ৭ দিন পর চাঁনসার গ্রামের পাশে একটি খাল থেকে রোকেয়ার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের পর ৫ জুলাই নিহত রোকেয়া বেগমের পিতা সাইদ উল্লাহ বাদি হয়ে সাদেক মিয়াকে একমাত্র আসামি করে চান্দিনা থানায় একটি মামলা করে।

র্দীঘ ১৫ বছর শুনানীর পর আজ এ রায় দেন। এ সময় ২৩ জনের সাক্ষ্য গ্রহন করে আদালত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি