শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাশকতার মামলায় ফখরুলসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০১৬

fakrul_-jugantor_7526
স্টাফ রিপোর্টারঃ
পল্টন থানার নাশকতা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মুমিনুল ইসলাম এ অভিযোগপত্র দাখিল করেন।রোববার অভিযোগপত্র দাখিল করা হলেও বিষয়টি সোমবার প্রকাশ হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালে ৬ জানুয়ারি পল্টন থানাধীন বঙ্গবন্ধু স্টেডিয়াম ও রাজউক ভবনের মধ্যবর্তী স্থানে বিএনপির অবরোধ চলাকালে বিআরটিসি বাসে যাত্রী হত্যার উদ্দেশে আসামিরা আগুন দেয়।

এছাড়া আসামিরা আরও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় বাদী হয়ে বিআরটিসি বাসের চালক মিল্টন আলী বিশ্বাস এই মামলা করেন।

চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সামসুজ্জামান দুদু, আব্দুল আওয়াল মিন্টু, ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এনি, বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল ও শিমুল বিশ্বাস। এদের মধ্যে বুলুসহ ২০ জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়। –



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি