ডেস্ক রিপোর্টঃ
বিএনপির কেন্দ্রীয় কমিটি গঠন করার জন্য চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সময় নিতে চান ১৫-২০ দিন। এই সময়ের মধ্যে তিনি কমিটি করে এরপর তা ঘোষণা করবেন। এর আগে খালেদা জিয়া ও তারেক রহমান কাদের কাদেরকে কমিটিতে রাখবেন সেই ব্যাপারে মোটামুটি ঠিক করে রেখেছিলেন। তৈরি করিয়েছিলেন তালিকাও। এখন ওই তালিকায় অনুযায়ী পুরো কমিটি হচ্ছে না, কমিটিতে কিছু পরিবর্তন আসতে পারে। খসড়া তালিকা থেকে কিছু নাম বাদ যাবে আর নতুন করে কিছু নাম সম্পৃক্ত হবে। সেই ক্ষেত্রে ইতোমধ্যে যারা জেনে গিয়েছিলেন যে তাদের নাম তালিকায় রয়েছে, তাদের অনেকের নাম না থাকারও সম্ভাবনা আছে।
দলের গুরুত্বপূর্ণ পদ দখল করে আছেন ছয় বছর কিন্তু কোন ভূমিকা রাখতে পারেননি,দক্ষতা দেখানে পারেননি তাদেরকে বানাবেন উপদেষ্টা। আনছেন নতুন মুখ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, তিনি এবার অনড় অবস্থানে রয়েছেন যে যোগ্য, সৎ, সাহসী, মাঠের নেতা ও নতুন মুখ কেন্দ্রীয় কমিটিতে বেশি করে আনতে চান। সিনিয়র যেই সব নেতারা কাজ করছেন না তাদের স্থায়ী কমিটি ও ভাইস চেয়ারম্যানের পদে না রেখে তাদেরকে উপদেষ্টা করবেন। নতুন বেশ কিছু মুখ সেখানে যোগ হচ্ছে।
সূত্র জানায়, খালেদা জিয়া চূড়ান্ত তালিকা তৈরি করার আগে আরো সময় নিতে চান, কাউন্সিলের নেতারা যেসব বক্তৃতা করেছেন সেই সব বক্তৃতা তিনি শুনেছেন। তাদের মতামতকে মূল্যায়ন করার চেষ্টা করছেন। নেতা নির্বাচন করার পর যাতে তৃণমূলের নেতাদের ক্ষোভ তৈরি না হয় সেটাও বিবেচনা করছেন।
এদিকে তারেক রহমানও তার মায়ের সঙ্গে একমত বলে জানিয়েছেন তার ঘনিষ্ট সূত্র। ওই সূত্র জানায়, তারেক রহমান লন্ডনে থাকলেও তিনি তার চিকিৎসার পাশাপাশি যে কাজটি করেন সেটা হলো বিভিন্ন দেশের প্রতিনিধি দের সঙ্গে লিয়াজো মেইনটেইন করার পাশাপাশি তার টিম দিয়ে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির চিত্র তৈরি করানো এবং সেটা বাংলাদেশের বিষয় নিয়ে যে দেশগুলো উদ্বিগ্ন ও বাংলাদেশে আগাম একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান সেই সব দেশের সঙ্গে কথা বলেন। এছাড়া চেষ্টা করছেন বিভিন্ন প্রভাবশালী আন্তর্জাতিক মহলের সঙ্গেও যোগাযোগ রক্ষা করছেন।
সূত্র জানায়, খালেদা জিয়া ও তারেক রহমান দুইজনই মনে করছেন তার রূপকল্প ২০৩০ বাস্তবায়ন করতে হলে আগামী দুই বছর তাদেরকে সেইভাবে কাজ করতে হবে। এরপর সরকারকে বাধ্য করা হবে ২০১৮ সালে নির্বাচন করানোর জন্য। তারা ইতোমধ্যে এটা বুঝে গেছেন মাঠের নেতাদের ও কর্মীদের যে অবস্থা ও সরকারের যে দমন নীতি ও মনোভাব এটা যতদিন বহাল থাকবে ততোদিন আন্দোলন করেও সফল হওয়া যাবে না। এই জন্য জনগণকে পাশে নিতে হবে। সেই জন্য তাদেরকে কাজ করতে হবে। এখন জনগণকে পাশে নেওয়ার জন্য চেষ্টা করছেন। যদিও এখনও এই ব্যাপারে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে কিন্তু তারা রাস্তায় নেমে বিএনপির আন্দোলনে সাড়া দিবে না। এই কারণে তারা মনে করছেন এখন যে কোনভাবেই হোক সরকারের বিরুদ্ধে জনগণের মধ্যে জনমত তৈরি করতে হবে। সেটা করার পর এরপর বিএনপি নতুন করে কর্মসূচি দিবে।
বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, আগের কমিটি আরো পনের দিনের মতো কাজ করতে পারেন। যদি এই সময়ের মধ্যে কমিটি হয়ে যায়। কমিটি গঠনে ম্যাডাম আরো সময় নিলে বর্তমান কমিটি নতুন কমিটি দায়িত্ব না নেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, এরই মধ্যে ম্যাডাম কমিটি গঠন করবেন। আর সেটা গঠন করা হলে নতুন কমিটি ঘোষণা করা হবে ।
এবার বিএনপির কমিটি গঠনের ক্ষেত্রে খালেদা জিয়া ও তারেক রহমান নিজস্ব মতামত ও মূল্যায়নের মধ্য দিয়ে কাজ করছেন। কিন্তু তারা এরপরও কিছু কিছু বিষয়ে সহায়তা নিচ্ছেন। এরমধ্যে যারা ভূমিকা রাখছেন তারা হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান, মোহ¤মদ শাহজাহান। তাদের কাছ থেকে মতামত নেওয়ার পাশাপাশি আর কয়েকজন রয়েছেন যাদেরকে বিভিন্ন নেতাদের ব্যাপারে খোঁজ খবর নিতে বলছেন। তারা খবর নিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে প্রতিবেদন দিচ্ছেন।
১৫-২০ দিন সময় কেন লাগতে পারে জানতে চাইলে, বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, এখনও পর্যন্ত ৩৪৯ জন নেতা মনোনীত করা বাকি। ৩৫১ জনের মধ্যে কেবল দুই জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। বাকিদেরতো দায়িত্ব দিতে হবে। মূল কাউন্সিল হয়ে গেছে এই জন্য সময় নিলেও খুব বেশি সমস্যা হবে না। অন্তত মহাসচিব এর নাম ঘোষণা করে দিলেতো ভাল হতো এই ব্যাপারে বলেন, মহাসচিবের কমিটির হয়ে গেলেতো হয়েই যেত। কিন্তু সেটা কেবল দিয়ে ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে না। এই কারণে মহাসচিব সহ সব পদের নামই বলবেন এক সঙ্গে বলবেন। একটি পদে নাম ঘোষণা করা হলো বাকিটা হবে না এই জন্য কোন কোন নেতা আবার মন খারাপ করতে পারেন। এত বছর পর কমিটি হচ্ছে একবারে কমিটি ঘোষণা করা হলেও সুবিধা হবে। নতুন কমিটির নাম ঘোষণা করা হলে এখন যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের মধ্যে যাদের পদ পরিবর্তন হবে এরমধ্যে নতুনদের দায়িত্ব বুঝিয়ে দিবেন। ১৫ দিন সময় নিলে সব কাজ গুছিয়ে করা সম্ভব হবে। এর আগে কমিটি চূড়ান্ত করা হয়ে গেলে আগেও ঘোষণা করতে পারেন। সেটাও ম্যাডামের উপর নির্ভর করছে।























































