শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিরাপত্তাহীনতায় গ্রামের বাড়িতে আশ্রয় নিলেন তনুর পরিবার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৩.২০১৬

pc muradnagar, comilla2 24-03-16

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের মির্জাপুর গ্রামে অবস্থান করছেন তনুর বাড়ির। সেই বাড়িতে চলছে এখন শোকের মাতম। অনেকটা নিরাপত্তাহীনতার কারনেই গ্রামের বাড়িতে আশ্রয় নিয়েছেন তনুর পরিবার।

তনুর ছবি বুকে নিয়ে তার বাবা-মা সারাদিন রাত কাটাচ্ছে। তাদের চোখ বেয়ে শুধু অশ্রু ঝরছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের সাথে তনুর কবর জিয়ারত করতে গিয়ে তনুর বাবা মেয়ে বাবার কবর জড়িয়ে ধরে বারবার কান্নায় ভেঙ্গে পড়েন।

নিহতের পিতা ইয়ার হোসেন জানান, ২১ মার্চ কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তিদের নামে হত্যা মামলা দায়ের করি। কিন্তু  বৃহস্পতিবার পর্যন্ত পর্যন্ত ঘাতকদের শনাক্ত করতে না পারায় আমরা হতাশ। তনুকে যখন পাই তখন মাথার পেছন দিকে আঘাতের চিহ্ন ছিল, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।

pc muradnagar, comilla1 24-03-16

তিনি আরও জানান, আমার পরিবার পরিজন নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমরা গ্রামের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমার মেয়ে তনুর হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
উল্লেখ্য যে, রোববার (২০ মার্চ) রাত সাড়ে ১০ টায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি কালভার্টের পাশ থেকে সোহাগীর (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ২১ মার্চ সন্ধ্যায় মির্জাপুর বাজার মোড়ে জানাজা শেষে মির্জাপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
নিহত তনুর পিতা ইয়ার হোসেন ময়নামতি সেনানিবাস এলাকায় অলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। সেই সুবাদে সোহাগীরা অনেক দিন ধরেই অলিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে। দুই ভাই এক বোনের মধ্যে সোহাগী মেঝো।

জানা গেছে, সোহাগী ঘটনার দিন বিকেলে অলিপুরে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়। সন্ধ্যায় বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে। পরে রাত সাড়ে ১০টার দিকে সেনানিবাসের কালা পানির ট্যাংকি সংলগ্ন কালভার্টের পাশে ঝোপঝাড়ের ভেতর সোহাগীর মরদেহ নগ্ন অবস্থায় পড়েছিলো। নাক দিয়ে রক্ত ঝরছিলো। মোবাইল ফোনটিও পড়েছিল পাশে। পরদিন সকালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

তনু হত্যার পর থেকেই কুমিল্লা ও সামাজিক মিডিয়া ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে । ২২ মার্চ দুপুরে এ হত্যায় জড়িদের বিচারের দাবিতে নগরীর কান্দিরপাড়ে শিক্ষার্থীরা বিশাল মানববন্ধন করে। ২৩ মার্চ দুপুরে এক ঘন্টার জন্য কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড মহানড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে নগরীর কান্দিরপাড়ে ছাত্র জনতা মানববন্ধন করে।

ইমতিয়াজ আহমেদ জিতু



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি