স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দি ও তিতাস উপজেলায় বজ্রপাতে ২ জন নিহত হয়েছে ।
সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, লক্ষ্নীপুর জেলার কমলনগর উপজেলার দক্ষিন জগবন্ধু গ্রামের আঃ কাদের মিয়ার ছেলে মোঃ বাবুল (২০) ও কুমিল্লার তিতাস উপজেলার মটুপী গ্রামের মোঃ ইসলাম মোল্লার ছেলে মোঃ রাসেল (২০)।
স্থানীয় সূত্র জানান, ঝড়-বৃষ্টিতে দাউদকান্দির গৌরীপুর চর মোহাম্মদী গ্রামে গোমতী নদীর পাড়ে ড্রেজারে বালুর কাজ করার সময় বজ্রপাতে দিনমজুর মোঃ বাবুল নিহত হয়।
অপরদিকে তিতাস উপজেলার মটুপী গ্রামে ফসলি জমিতে কাজ করার সময় মোঃ রাসেল (২০) বজ্রপাতে মারা যায়।

















































