ফ্রান্সের দৈনিক লেমোদের বলকান অঞ্চলীয় সাবেক সংবা“াতা ও লেখিকা ফ্লোরেন্স হার্টম্যানকে আন্তর্জাতিক আদালত গত বৃহস্পতিবার রাদোভান কারাদজিচের রায় ঘোষণার কিছু আগে হেগ আদালতের সামনে থেকে গ্রেফতার করেছে। তাকে এখন ডিটেনশন ইউনিটে পুরোপুরিভাবে নিসঃসঙ্গ রাখা হয়েছে। জাতিসংঘের ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে ব্রিটেনের গার্ডিয়ান জানিয়েছে, সাবেক যুগোসøাভিয়ার ঘটনায় আন্তর্জাতিক আদালতের আপিল চেম্বারের ২০১১ সালের নভেম্বর মাসে ইস্যু করা গ্রেফতারি পরোয়ানা বলে হার্টম্যানকে গ্রেফতার করা হয়েছে। বসনিয়ার সারাজেভো টাইমস জানিয়েছে, হার্টম্যানের আইনজীবী গার্ডিয়ানকে বলেছেন তার মুক্তি চেয়ে এ পর্যন্ত তিন বার আবেদন জানানো হয়েছে। কিন্তু ইস্টার ছুটি থাকায় মঙ্গলবারের আগে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না।
হার্টম্যান বলেছেন, তাকে পুরোপুরি নিঃসঙ্গ রাখা হয়েছে। কারাগারের পাহারাদাররা প্রতি ১৫ মিনিট অন্তরই তার খোঁজ নিচ্ছে। অন্যান্য বন্দীদের মতো তাকে হাঁটাহাঁটিও করতে দেওয়া হচ্ছে না। এমন কি তার সেলের বাতিটিও নিভাতে দেওয়া হয় না বলে তিনি অভিযোগ করেছেন। তিনি গোপনে টেলিফোনে জানান, ‘এ এক অদ্ভূত পরিস্থিতি। সেল থেকে আমি দেখতে পাচ্ছি ম্লাভিক (বসনিয়ার যুদ্ধাপরাধী) ও অন্যান্য বন্দীরা হাঁটাহাঁটি করছে। আরো দুঃখজনক হলো স্রেব্রিনিকা থেকে আসা গণহত্যা থেকে বেঁচে থাকা মায়েরা, যারা আমার সুরক্ষার জন্য এসেছেন, তাদেরকে ট্রাইব্যুনালের সামনে থেকে ডাচ ও জাতিসংঘ পুলিশ তাড়িয়ে দিচ্ছে।’ তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি আন্তর্জাতিক আদালতের গোপন নথি তার লেখা বই ‘পিস এ্যান্ড পানিশমেন্ট’ -এ প্রকাশ করে দিয়েছেন। তবে ট্রাইব্যুনাল ও সার্বিয়া কর্তৃপক্ষের মধ্যে একটা সমঝোতার মাধ্যমে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। সমঝোতায় বলা হয়েছিল বসনিয়া যুদ্ধে সার্বিয়া জড়িত থাকার বিষয়টি যে অধ্যায়গুলোতে রয়েছে সেগুলো বইটি থেকে বাদ দিতে হবে।
হার্টম্যানের পুত্র স্টিফেন গার্ডিয়ানকে বলেছেন, ফ্রান্সের দূত হগে তার মায়ের সঙ্গে দেখা করেছেন। ব্রিটিশ গণমাধ্যমকে ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছে, হার্টম্যান নিঃসঙ্গ নন। কিন্তু তাকে অন্যান্য পুরুষবন্দীদের থেকে আলাদাভাবে রাখা হয়েছে। আদালতের প্রেসিডেন্ট থিওডর ম্যারন হার্টম্যানের আইনজীবীর অনুরোধ নাকচ করে দিয়েছেন।
ফরাসী সাংবাদিক ও লেখিকা ফ্লোরেন্স হার্টম্যান ১৯৯০ সালের দিকে বলকান অঞ্চলের একজন তুখোড় সাংবাদিক ছিলেন। তার বই মিলোশেভিক প্রথম প্রকাশিত হয় ১৯৯৯ সালে। এ বইটির পরে বেশ ক’টি মুদ্রণ হয়। ২০০০ সালের অক্টোবর মাস থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি যুগোসøাভিয়ার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্লা ডেল পন্টের মুখপাত্র ও বলকাল অঞ্চলীয় উপদেষ্টা ছিলেন। কিন্তু আপিল চেম্বার প্রথম দৃষ্টান্ত হিসেবে তাকে আদালত অবমাননার জন্য অভিযুক্ত করে। বইয়ের ‘ভাইটাল জেনোসাইড ডকুমেন্টস কনসিল্ড’ অধ্যায়ের জন্য তিনি অভিযুক্ত হন। বিচারে তাকে ছয় হাজার একশ’ পাউন্ড জরিমানা করা হয়। এই জরিমানাই পরে সাতদিনের জেলে পরিণত হয়। ২০১১ সালের ডিসেম্বর মাসে তাকে আদালতে হাজির করতে অস্বীকার করে ফ্রান্স কর্তৃপক্ষ।

























































