এর আগে এ বিষয়ে অ্যাপেল এফবিআইকে সহায়তা করতে অস্বীকৃতি জানানোর পর, সংস্থাটি অ্যাপলের বিরুদ্ধে মামলা করে। কিন্তু এখন তৃতীয় পক্ষের সহায়তা নিয়ে আইফোনের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করেছে এফবিআই।
ফলে তারা অ্যাপলের ওপর থেকে মামলা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে।
অন্যদিকে, আইনি লড়াই চলার সময় অ্যাপলের যুক্তি ছিল, এই লক খুলতে প্রতিষ্ঠানটিকে নতুন একটি সফটওয়্যার তৈরি করতে হতো। এবং বিষয়টির মাধ্যমে ব্যক্তির তথ্যের নিরাপত্তা লংঘন হয়।
ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনোতে এক মুসলিম দম্পতি সৈয়দ রিজওয়ান ফারুক ও তার স্ত্রী তাশফিন মালিকের গুলিতে ১৪ জন নিহত হয়।

























































