শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তনুর কবর পাহারায় পুলিশ মোতায়েন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৬

9ca23af1510f2c996b518994e4cfabe0-56f63fa8aa6da

স্টাফ রিপোর্টার:

তনুর কবরস্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে বসানো হয়েছে পুলিশ পাহারা। বাঙ্গরা থানার সাব ইন্সপেক্টর (এসআই) কবির হোসেন এ তথ্য জানান।

বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুরে তনুদের গ্রামের কবরস্থানে পাহারার ব্যবস্থা করা হয়।

এর আগে সোমবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মঞ্জুরুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম কবর থেকে তনুর মরদেহ উত্তোলনের আদেশ দেন। মঙ্গলবার অথবা বুধবার মরদেহ উত্তোলন হতে পারে।
মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার এসআই কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মির্জাপুরে যায়।

উল্লেখ্য, ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসে ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু খুন হয়। ঘটনার বর্তমানে নয় দিন অতিবাহিত হয়েছে। তবে এখনও পুলিশ কোনও অপরাধীকে শনাক্ত করতে পারেনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি