বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীতে অবাধে চলছে ভেজাল প্রসাধনীর ব্যবসা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৬

file-1-570x264-400x244

ডেস্ক রিপোর্টঃ

নারী সৌন্দর্য বহুলাংশে বৃদ্ধি করে সুন্দর, ঘন এবং লম্বা চুল। আর এ করণেই প্রাচীনকাল থেকে চুলের সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন ধরণের তেলের ব্যবহার হয়ে আসছে। কিন্তু বর্তমান বাজার ভেজাল তেলে ভরে গেছে। আর এতে প্রতারিত হচ্ছে সাধারণ ক্রেতারা।

পাম কিংবা সয়াবিন তেলের সাথে সুগন্ধি মিশিয়ে ভারতের নামিদামী বোতলে ভরে বানানো হচ্ছে এই সব ভেজাল তেল। একইভাবে পেট্রোলিয়াম জেলীর সাথে তরল রাসায়নিক পদার্থ মিশিয়ে বানানো হচ্ছে ভেজাল ভেজলিন। শুধু ভেজলিন নয়, এইভাবে তৈরি হচ্ছে ভেজাল মেহেদী, বিভিন্ন বিদেশি কসমেটিকসসহ রংফর্সাকারী ক্রিম।

নকলবাজের এমন নকলামি শুধু বাংলাদেশেই নয়  সুদূর চীন থেকে বিশ্বসেরা নামিদামী সব ব্রান্ডের সব ধরনের প্রসাধনীরই নকল আমদানি করেন ভেজাল প্রসাধনী ব্যবসায়িরা।

কয়েকজন প্রসাধনী ব্যবসায়ির সাথে কথা বলে জানা গেল তারা নিজেরাই বাইরের পণ্যের সাথে দেশীয় পণ্য রাখে । কারণ দেশীয় নকল পণ্যের দাম কম লাভ বেশি।  তবে অরিজিন্যাল এবং নকল এই দুই পণ্যের মধ্যেই পার্থক্য রয়েছে। না বুঝে এইসব ভেজাল পণ্য কিনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এবং প্রতারিত হচ্ছেন ক্রেতারা।

ভেজাল পণ্য তৈরি এবং বিক্রির তীর্থস্থান পুরান ঢাকার চকবাজার। এই মার্কেটের চিহ্নিত কিছু দোকানে বিক্রি হয় এসব ভেজাল পণ্য।

মানহীন সস্তা এসব পণ্য কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ক্রেতারা। নি¤œমানের ভেজাল পণ্যের আগ্রাসন থেকে বাঁচতে দেশীয় প্রসাধনী ব্যবহারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবুল হাসেম বলেন, মানুষের ধারণা বিদেশী প্রোডাক্টগুলো ভালমানের। কিন্তু আমাদের দেশে প্রতিদিন জনসংখ্যা বাড়ছে তাই আমাদেরকে প্রথমেই ভালমানের প্রসাধনী তৈরির কারখানা নিশ্চিত করতে হবে।

প্রসাধনী শিল্পে ভেজাল আর নকলবাজদের দৌরাত্ম কমাতে ব্যবসায়িদের উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলম।

ভেজাল কমিয়ে মান উন্নত করতে পারলে দেশীয় খাতে প্রসাধনী শিল্পের ব্যাপক উন্নয়ন সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি