শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে ৩৬৯ জনের মনোনয়নপত্র দাখিল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৬

কাজী খোরশেদ আলম, বুড়িচং ঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ টি ইউনিয়ন এর চেয়ারম্যান ও মেম্বানর এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থীরা বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে প্রার্থীরা মনোনয়ন পত্র রিটার্র্নিং অফিসারের নিকট দাখিল করে। আওয়ামীলীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র ৩০জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রাপ্ত ৭ জন চেয়ারম্যান প্রার্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্থী এবং বিএনপি থেকে ধানের শীষ প্রতিকের ৭ জন চেয়ারম্যান প্রার্থী, জাতীয় পার্টি থেকে ১ জন,ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ১ জন ও জামায়াত থেকে ১ জন ,স্বতন্ত্র ১৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে।
বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও বিএনপি এবং অন্যন্যা দলের প্রার্থীরা হলো ১নং রাজাপুর ইউনিয়ন ঃ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রাপ্ত যুবলীগ নেতা মোঃ মোস্তফা ,বিএনপি থেকে ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি মো বেলায়েত হোসেন বিল্লাল,জাপা থেকে মোঃ আমিনুল ইসলাম ,স্বতন্ত্র থেকে প্রার্থী তফাজ্জল হোসেন লিটন । সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যসহ ৯৪ জন।
২ নং বাকশীমুল ইউনিয়নঃ উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ মোস্তফা মাষ্টার, বিএনপি থেকে উপজেলা বিএেনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির,বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ মনির হোসেন, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান লিটন।সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যসহ ৯৪ জন।
৩ নং বুড়িচং সদর ইউনিয়নঃ আ’লীগ থেকে উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান মোঃ জাবেদ কাউছার সবুজ, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ জাকির হোসেন, সংরক্ষিত মহিলা আসনে ৮জন,সাধারণ সদস্য ৩৩ জন।
৪ নং ষোলনল ইউনিয়ন ঃ আ’লীগ থেকে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ঠিকাদার,উপজেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আবদুল আলীম, স্বতন্ত্র প্রার্থী মোঃ বিল্লাল হোসেন,আনোয়ার হোসেন, আবুল কালাম খন্দকার, সংরক্ষিত আসনে ৭ জন সাধারণ সদস্য ৩৮ জন।
৫ নং পীরযাত্রাপুর ইউনিয়নঃ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন জাহের ঠিকাদার, ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ আক্তার আলী, স্বতন্ত্র প্রার্থী মোঃ বিল্লাল হোসেন, আবুল কালাম আজাদ,মজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ সফিকুর রহমান,সংরক্ষিত আসনে ৭ জন সাধারণ সদস্য ২৯ জন।
৬নং ময়নামতি ইউনিয়ন ঃ আ’লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ লালন হায়দার,উপজেলা বিএনপি নেতা মোঃ সালাহ উদ্দিন, সংরক্ষিত আসনে ১১জন , সাধারণ সদস্য ৩৩ জন।
৭নং মোকাম ইউনিয়নঃ ইউনিয়ন আ’লীাগের সহ সভাপতি মোঃ ফজলুল হক মুন্সি, ইউনিয়ন বিএনপির সভাপতি বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন,স্বতন্ত্র প্রার্থী মোঃ সাহেব আলী, মোঃমজিবুর রহমান, বিল্লাল হোসেন, সংরক্ষিত আসনে ৮জন,সাধারন সদস্য ৪৮ জন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ২৯ মার্চ এবং ৩০ মার্চ সকল প্রার্থীর মনোনয়ন পত্র বাছাই করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি