মঙ্গলবার (২৯ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) এমএস১৮১ ফ্লাইটটি আলেকজান্দ্রিয়া থেকে উড্ডয়ন করে। এর কিছুপরই এটি ছিনতাইয়ের শিকার হয় বলে এয়ারলাইন্সটির এক মুখপাত্র জানিয়েছেন।
ছিনতাইয়ের পর এ৩২০ সিরিজের এয়ারবাসটিকে ছিনতাইকারী সাইপ্রাসে অবতরণ করানোর চেষ্টা করে। পরে এটি দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরীতে লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।
মিশরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রথমে প্লেনটিতে ৮০ জন যাত্রী থাকার কথা বললেও পরে জানায়, এতে অন্তত ৫৫ জন যাত্রী ও সাতজন ক্রু রয়েছেন।
প্লেনটিতে বোমা থাকার আশঙ্কা করছে সাইপ্রাস কর্তৃপক্ষ।
এয়ারলাইন ও মিশরীয় সরকারি সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, প্লেনটিতে অন্তত একজন সশস্ত্র বন্দুকধারী রয়েছে। তবে তার বা তাদের নাম-পরিচয় জানা যায়নি।

























































